বিহার পুলিশ থেকে সিবিআইয়ে সুশান্ত মামলা হস্তান্তর বেআইনি, সুপ্রিম কোর্টে জানালেন রিয়া

বিহার পুলিশ থেকে সিবিআইয়ে সুশান্ত মামলা হস্তান্তর বেআইনি, সুপ্রিম কোর্টে জানালেন রিয়া

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। সোমবার তিনি একটি নতুন করে আবেদন করেন এবং তার সঙ্গে দায়ের করেন অতিরিক্ত হলফনামা। সেই হলফনামায় রিয়া জানিয়েছেন যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত বিহার পুলিশের থেকে সিবিআইয়ে হস্তান্তর হওয়া অবৈধ ও আইনতভাবে তা ঠিক নয়।

বিহার পুলিশ থেকে সিবিআইয়ে সুশান্ত মামলা হস্তান্তর বেআইনি, সুপ্রিম কোর্টে জানালেন রিয়া


রিয়া সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন যে সংবাদমাধ্যমের অযৌক্তিক বিচারে তাঁকে অপরাধী প্রতিপন্ন করার চেষ্টা চলছে এবং তিনি এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে। তিনি জানান যে এই মামলার সঙ্গে জড়িত সাক্ষীদের সংবাদমাধ্যম পরীক্ষা–নিরীক্ষা করছে এবং রিয়াকে দোষী সাব্যস্ত করছে। হলফনামায় বলা হয়েছে, '‌সুশান্ত সিং তদন্তে সিবিআইয়ের তদন্ত করার কোনও এখতিয়ার নেই, এমনকী ইডিও এই কেসের তদন্ত করতে পারে না।’‌ যদিও আবেদনে এও উল্লেখ রয়েছে যে আদালত যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয় তবে রিয়ার তাতে কোনও আপত্তি থাকবে না। কারণ আদালতের এখতিয়ার মুম্বইয়ে থাকবে পাটনায় নয়।

প্রসঙ্গত বলিউড এই অভিনেত্রীর বিরুদ্ধে জোড়া তদন্ত করছে সিবিআই ও ইডি। ইডি খতিয়ে দেখছে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলার ক্ষেত্রটি। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের বাবার অভিযোগকে মান্যতা দিয়ে এফআইআর দায়ের করেছে সিবিআই। কিন্তু সিবিআই এই ঘটনার তদন্ত করতে পারে না বলেই জানানো হয়েছে রিয়ার আবেদনে। আবেদনে বলা হয়েছে, '‌বর্তমানে যে মামলাটি হয়েছে, সেখানে বিহার পুলিশের কোনও অধিকারই নেই তদন্ত করার, কারণ গোটা ঘটনাটি ঘটেছে মুম্বইতে। বিহার রাজ্যের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। ৬ ধারা এটা একেবারেই বেআইনি।’‌

রিয়ার দায়ের করা অতিরিক্ত হলফনামায় বলা হয়েছে, '‌অভিনেতা আশুতোষ ভাকরে (‌৩২)‌ ও সমীর শর্মা (‌৪৪)‌ গত একমাসের মধ্যে আত্মহত্যা করেছেন, কিন্তু তাঁদের নিয়ে কেউ একটা কথা বলেনি সংবাদমাধ্যমে। কিন্তু সুশান্তের মামলায় বিহারের মুখ্যমন্ত্রী পাটনায় এফআইআর করে দিলেন।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+