সুশান্তের মৃত্যুর পর পাটনার বাড়িতে প্রাক্তন বান্ধবী! মুম্বইতে কৃতীকে দেখে কী জানালেন তারকার বাবা

সুশান্তের মৃত্যুর পর পাটনার বাড়িতে প্রাক্তন বান্ধবী! মুম্বইতে কৃতীকে দেখে কী জানালেন তারকার বাবা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একাধিক মহলে একাধিক খবর উঠে আসতে শুরু করেছে। যদিও মুম্বই পুলিশ দাবি করেছে, যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যাই , কোনও খুন নয়। এদিকে, তাঁর মৃত্যুর পরও পাটনা তথা মুম্বই থেকে একাধিক তথ্য উঠতে শুরু করে।

সুশান্তের মৃত্যুর পর পাটনার বাড়িতে প্রাক্তন বান্ধবী! মুম্বইতে কৃতীকে দেখে কী জানালেন তারকার বাবা

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের বাবা জানিয়েছেন সুশান্তের মৃত্যুর পর অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে পাটনার বাড়িতে এসেছে। বলিউড তারকাদের মধ্যে একমাত্র অঙ্কিতাই এসেছিলেন সুশান্তের পাটনার বাড়িতে। উল্লেখ্য, লকডাউনের মধ্যেও অঙ্কিতার এই পদক্ষেপ মন ছুঁয়েছে রাজপুত পরিবারের। গত ৬ বছর ধরে অঙ্কিতা সুশান্তের সম্পর্ক ছিল। আর একমাত্র অঙ্কিতার কথাই ছেলের মৃত্যুর পর খুব স্পষ্ট মনে রয়েছে সুশান্তের বাবার।

সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে বহু পুরনো দিনের কথা উঠে আসে অভিনেতার শোকসন্তপ্ত বাবার মুখে। তিনি জানান, বাড়িতে সুশান্ত ছিল খুব আদরের। বহু প্রার্থনার পর সুশান্তকে তিনি সন্তান হিসাবে পেয়েছিলেন বলে জানান সুশান্তের বাবা।

এদিকে, সুশান্তের প্রাক্তন বাান্ধবী কৃতী শ্যানন সম্পর্কে ওই সাক্ষাৎকারে প্রশ্ন উঠে আসতে থাকে। তারকার শোকস্তব্ধ বাবা জানান, কৃতী শ্যাননকে তিনি চিনতেন না। তবে মুম্বইতে যাওয়ার পর কেউ তাঁকে পরিচয় করিয়ে দেন কৃতীর সঙ্গে। তবে শোকস্তব্ধতার মধ্যে সেভাবে কৃতীর দিকে নজর দিতে পারেননি বলে জানান সুশান্তের বাবা। এরপর বলেন, 'উনি কৃতী ছিলেন কি না জানিনা, তবে একজন স্মার্ট মহিলা বসেছিলেন.. বলছিলেন (সুশান্ত) ও খুব মিষ্টি ছেলে ছিল..।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+