বিমান ওড়াচ্ছেন সুশান্ত, ভিডিও শেয়ার করে রিয়ার ‘ক্লসট্রোফোবিয়া’ দাবি নাকচ অঙ্কিতার
বিমান ওড়াচ্ছেন সুশান্ত, ভিডিও শেয়ার করে রিয়ার ‘ক্লসট্রোফোবিয়া’ দাবি নাকচ অঙ্কিতার
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে অভিনেতার একটি পুরনো ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। যেখানে কাল্পনিকভাবে বিমান চালাতে দেখা যায় সুশান্ত সিংকে। অঙ্কিতা ওই ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন 'ড্রিম (স্বপ্ন)। এটা কী ক্লসট্রোফোবিয়া? তুমি সবসময় উড়ে চাইতে এবং তা করেও দেখিয়েছো।’

সম্প্রতি রিয়া চক্রবর্তী এক সাক্ষাতকারে জানিয়েছেন যে সুশান্তের বিমানে ক্লসট্রোফোবিয়া ছিল এবং তার জন্য তিনি ওষুধও খেতেন। রিয়ার এই দাবিকে অসত্য প্রমাণ করার জন্য অঙ্কিতা এই ভিডিও পোস্ট করেন। রিয়া সাক্ষাতকারে গত বছরের ইউরোপ সফর প্রসঙ্গ নিয়ে বলেন, 'ইউরোপে যাওয়ার দিন সুশান্ত আমায় বলেছিল যে তার বিমানে বসতে গেলে খুব ক্লসট্রোফোবিয়া অনুভব করে এবং যার জন্য সুশান্ত মডাফিনিলি বলে একটি ওষুধও খায়। ওর কাছে সবসময় এই ওষুধটি থাকত এবং বিমানে ওঠার আগে সুশান্ত নিজেই ওই ওষুধটি খেয়ে নেয়। এই ওষুধ খাওয়ার জন্য কোনও প্রেসক্রিপশনও ছিল না তার কাছে কারণ ওষুধটি আগে থেকেই তার কাছে ছিল।’ যদিও ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সুশান্ত নিজের হাতে লিখে তাঁর ৫০টি স্বপ্নের কথা শেয়ার করেছিলেন, যার মধ্যে ছিল কী ভাবে বিমান ওড়ানো যায় তার প্রশিক্ষণ নেওয়ার কথা।
রিয়ার এই সাক্ষাতকারের সমালোচনা করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি জানিয়েছেন প্রচার পাওয়ার জন্যই রিয়া এই সাক্ষাতকার দিয়েছেন। রিয়াকে দ্রুত গ্রেফতার করার দাবিও করেন তিনি। গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। এরপর থেকেই তাঁর মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ।












Click it and Unblock the Notifications