নোংরা সত্যি জেনে ফেলায় মরতে হল সুশান্তকে, বিস্ফোরক দাবি কঙ্গনা রানাওয়াতের

নোংরা সত্যি জেনে ফেলায় মরতে হল সুশান্তকে, বিস্ফোরক দাবি কঙ্গনা রানাওয়াতের

মুম্বই পুলিশ, সিবিআই ও ইডির পর এবার সুশান্ত কাণ্ডের তদন্তে জড়িয়ে পড়ল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডি ইতিমধ্যেই এনসিবিকে চিঠি লিখে জানিয়েছে যে তারা এই ঘটনায় মাদক যোগ পেয়েছে। এবার এ নিয়ে ফের আসরে নামলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি টুইট করে জানিয়েছেন, এনসিবি এই ঘটনার তদন্ত শুরু করলে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু এ–তালিকাভুক্ত লোকজন জেলে যাবেন।

এনসিবি তদন্ত করলে জেলে ঢুকবে বলিউডের অনেকের

এনসিবি তদন্ত করলে জেলে ঢুকবে বলিউডের অনেকের

কঙ্গনা লেখেন, ‘‌যদি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে প্রবেশ করে, তবে বহু এ-তালিকাভুক্ত অভিনেতা জেলের পেছনে থাকবে, যদি রক্ত পরীক্ষা করা হয় বহু অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে আসবে। আশা রাখব পিএমও ইন্ডিয়া স্বচ্ছ ভারত মিশনে এই নোংরা, যার নাম বলিউড, তা পরিস্কার করবে।'‌

বলিউড পার্টিতে মাদকের ব্যবহার

বলিউড পার্টিতে মাদকের ব্যবহার

কঙ্গনা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানিয়েছেন যে বলিউডে প্রথম প্রবেশ করার পর তাঁর মেন্টর তাঁকে পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছিলেন। নেশার দ্রব্য মেশানো পানীয়ের প্রভাবেই তিনি পুলিসের কাছে যেতে পারেননি। ফলে তাঁর সঙ্গে কী হয়েছিল, তা পুলিসের অজানা রয়ে যায় বলে দাবি করেন কঙ্গনা। এরপর তিনি জানান যে বলিউডে জনপ্রিয় হওয়ার পর বিভিন্ন পার্টিতে হাজির হতেন তিনি। ওই সব পার্টিতে গিয়েই তিনি দেখতে পেতেন কীভাবে সেখানে নেশার জিনিসপত্র ব্যবহার করা হয়। এমনকী, বলিউড মাফিয়াদের প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা। কঙ্গনা আরও প্রকাশ করেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে কোকেন জনপ্রিয় মাদক হয়ে উঠল। তিনি টুইট করে বলেন, ‘‌কোকেল হল ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় মাদক। এটা সব হাউজ পার্টিতেই ব্যবহার হয় এবং এটা খুবই দামি মাদক। কিন্তু প্রথম প্রথম আপনি যদি কোনও পার্টিতে যান তবে আপনাকে তা বিনামূল্যে দেওয়া হবে। এমডিএমএ ক্রিস্টাল জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং আপনি জানতেও পারবেন না কখন সময় চলে যাবে।'‌

নোংরা সত্য জেনে ফেলায় মৃত্যু অভিনেতার

নোংরা সত্য জেনে ফেলায় মৃত্যু অভিনেতার

কঙ্গনা এনসিবিকে সমর্থন করে জানিয়েছেন যে তাঁকে যেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুরক্ষা দেওয়া হয়। তিনি আভাস দিয়েছেন যে সুশান্তকে মরতে হয়েছে কারণ তিনি কিছু একটা জেনে গিয়েছিলেন। তিনি বলেন, ‘‌আমি নার্কোটিক্স ব্যুরোকে সাহায্য করতে চাই। কিন্তু সরকারের কাছ থেকে আমার সুরক্ষা চাই। আমি শুধু আমার কেরিয়ারকে নয় জীবনেকও ঝুঁকিতে ফেলেছি। এটা খুবই সত্যি সুশান্ত বিভিন্ন নোংরা সত্যি জেনে ফেলেছিলেন, সেই কারণেই তাঁকে খুন করা হয়।'‌

সুশান্ত মৃত্যুতে সরব কঙ্গনা

সুশান্ত মৃত্যুতে সরব কঙ্গনা

সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা বলিউডের স্বজন পোষণ সহ একাধিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। এর আগে কঙ্গনা ভিডিও করে সুশান্তের জন্য সিবিআই তদন্তের দাবি করেন। গত ১৪ জুন মুম্বইয়ের বাড়ি থেকে রহস্য়জনকভাবে মৃত্যু হয় সুশান্তের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+