সুশান্ত–দিশা কারোর সঙ্গে যোগ নেই আমার, ভার্সোভা থানায় অভিযোগ দায়ের করে জানালেন সূরজ পাঞ্চোলি

সুশান্ত–দিশা কারোর সঙ্গে যোগ নেই আমার, ভার্সোভা থানায় অভিযোগ দায়ের করে জানালেন সূরজ পাঞ্চোলি

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের আত্মহত্যার ঘটনার সঙ্গে কোনও প্রমাণ ছাড়াই তাঁর নাম জড়িত হয়ে পড়ায় ক্ষুব্ধ সূরজ পাঞ্চোলি এবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন। তিনি ভার্সোভা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে ভুলভাল খবর প্রকাশ হচ্ছে সংবাদমাধ্যমে। রিপোর্টে জানা গিয়েছে, সূরজ নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম, ইউটিউবার ও অন্যান্যরা যারা ষড়যন্ত্রের থিওরি ও ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর আগে সূরজের নাম জড়িয়ে পড়েছিল জিয়া খানের আত্মহত্যার সঙ্গেও।

ভার্সোভা পুলিশের কাছে অভিযোগ

ভার্সোভা পুলিশের কাছে অভিযোগ

সূরজ ১০ অগাস্ট সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বরিষ্ঠ বিজেপি নেতা নারায়ণ রানের অভিযোগের পরই তাঁর নাম যুক্ত করে দেওয়া হয় সুশান্ত ও দিশার আত্মহত্যার সঙ্গে। রানে তাঁর অভিযোগে জানিয়েছিলেন যে ১৩ জুন, সুশান্তের মৃত্যুর আগের দিন সূরজ পাঞ্চোলির বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের দেখা গিয়েছে। তিনি জানান যে সূরজ পাঞ্চোলিকে এই পার্টির বিষয়ে জিজ্ঞাসা করা হোক, কারা এসেছিলেন তাঁর পার্টিতে এবং সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর যোগ কি তাও জিজ্ঞাসা করা হোক।

 সূরজ পাঞ্চোলির বক্তব্য

সূরজ পাঞ্চোলির বক্তব্য

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সূরজ বলেন, ‘‌আপনি গিয়ে বিজেপি নেতাকে জিজ্ঞাসা করুন কে বলেছে এই বিষয়গুলি। আমি বাড়িতে কোনও পার্টি সেদিন রাখিনি, এমনকী আমার সঙ্গে সুশান্ত বা তাঁর ম্যানেজার (‌দিশা সালিয়ান)‌-এর সঙ্গে কোনও যোগ নেই। প্রথমত আমি বলতে চাই যে ধরনের খবর বা গুজব আমাকে নিয়ে হচ্ছে তা সবই আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সংবাদমাধ্যমগুলি ফেসবুক ও ইউটিউব থেকে ভুয়ো তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করছে। এগুলি আমরা সকলেই জানি। আমার বাড়িতে ওইদিন কোনও পার্টি ছিল না। হোয়টসঅ্যাপে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। আমার বন্ধুরা যারা দুবাই, লন্ডন ও হায়দরাবাদে থাকেন তারা এই মেসেজ আমায় পাঠিয়ে জানিয়েছেন যে আমার পেন্টহাউসে পার্টির আয়োজন করি আমি এবং সেখানে সুশান্ত, দিশা ও আদিত্য ঠাকরে আমন্ত্রিত ছিলেন। প্রথমে জানিয়ে রাখি আমার কোনও পেন্টহাউস নেই। আমি ভার্সোভাতে প্রথম তলে থাকি। পুলিশ খুব ভালো করেই জানে যে আমি এই ঘটনাগুলির সঙ্গে মোটেও যুক্ত নই। আমি জানি না পুলিশ কেন সেটা বলছে না। মুম্বই পুলিশ কেন চুপ বুঝতে পারছি না। নারায়ণ রানে কী বলল তাতে আমার কিছু এসে যায় না। সুশান্তের পরিবার কী কিছু বলেছে এ নিয়ে?‌ সুশান্তের বাবা এগুলি বলেছেন কী?‌ সুশান্তের বোন বলেছেন কী?‌ সুশান্তের কোনও আত্মীয় আমার বিষয়ে কিছু বলেছেন কী?‌'‌

বিরক্ত অভিনেতা

বিরক্ত অভিনেতা

সূরয আরও বলেন, ‘‌আমি সুশান্তের সঙ্গে কিছু করিনি। আমার কোনও সম্পর্কই নেই তাঁর সঙ্গে। গত আট বছর ধরে আমি আমার মামলাতেই অপমান হয়ে চলেছি, এখন আবার সুশান্তের মামলা। কেন?‌ আমি জানি না কেন?যাঁরা আমাকে নিয়ে কথা বলছেন এবং বড় বড় সংবাদমাধ্যমগুলি আমায় নিয়ে খবর করছে কি প্রমাণ রয়েছে তাঁদের কাছে।' সাক্ষাতকারে সূরজ আরও যোগ করেছেন যে ‘‌এই ভুয়ো খবর এবং এই লোকেরা অবশ্যই আমাকে আত্মহত্যার পথে চালিত করবে।'‌

দিশাকে নিয়ে মনগড়া কাহিনী পেশ করা হচ্ছে

দিশাকে নিয়ে মনগড়া কাহিনী পেশ করা হচ্ছে

কিছুদিন আগেই, দিশা সালিয়ানের বাবা মুম্বই পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন যে দিশাকে নিয়ে যে গল্পগুলি ছড়াচ্ছে তা সবই মনগড়া কাহিনী। সুশান্ত সিং রাজপুতের ঘটনায় সিবিআই ও ইডি তদন্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+