ভালোবাসার দিনে বলি অভিনেত্রী মৌনিকে স্বামী এমন কী গিফট দিলেন, যা দেখে অবাক সকলে

ভালোবাসার দিনে বলি অভিনেত্রী মৌনিকে স্বামী এমন কী গিফট দিলেন, যা দেখে অবাক সকলে

সম্প্রতি বিয়ে সেরেছেন বলি অভিনেত্রী মৌনি রায় ও দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নামবিয়ার। বিয়ের পর হনিমুনে গেছেন তাঁরা। সেখানের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যা খুব ভাইরাল হয়েছে। তাঁরওপর বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তাই এই দিনটি বিশেষভাবে স্পেশাল ছিল তাঁদের কাছে। তবে এই দিনে স্বামী সূরজ এমন কী গিফট দিল স্ত্রীকে, যা দেখে সবাই অবাক!

ভালোবাসার দিনে বলি অভিনেত্রী মৌনিকে স্বামী এমন কী গিফট দিলেন, যা দেখে অবাক সকলে


সূরজ তাঁর স্ত্রী মৌনিকে চারটি হিরের আংটি দিয়েছেন। সেগুলি তিনিও হাতেও পরে রয়েছেন। যা ইন্টারনেটে শেয়ার করেছনে বলি অভিনেত্রী। তিনি লিখেছেন, ' ভ্যালেন্টাইন্স ডে-তে একটা কী উপহার দেবে সেটা না বুঝতে পেরে চারটি আংটি কিনে এনেছে’। সেই সঙ্গে অভিনেত্রী সকলকে ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রসঙ্গত, এবার নবদম্পতির দেখা মিলল কাশ্মীরে। তাঁরা হনিমুনের জন্য কাশ্মীরে গেছেন বলে জানা গিয়েছে। বরফে মোড়া সাদা পাহাড়ে শীতের পোশাক পড়ে ভালোবাসার রঙে রঙ্গিন হয়ে উঠেছেন নবদম্পতি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁদের কিছু ভালোবাসার মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে নেটিজেনরা অনেক খুশির বার্তা দিচ্ছেন তাঁদের।

সুন্দর বাদামী রঙের সোয়েটার, নীল জিনস ও পিঙ্ক কালারের জুতো বেশ মানাচ্ছে অভিনেত্রী মৌনীকে। কম যাচ্ছেন না সুরজও। সবুজ সোয়েটার ও ছাই রঙেরর প্যান্টে বেশ হ্যান্ডসাম লাগছে তাঁকে। খোলা চুলে সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে অভিনেত্রীর। যে ছবিগুলি নায়িকা ইন্টারনেটে শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, কাশ্মীরের স্নো-ফলে চুটিয়ে যে আনন্দ উপভোগ করছেন নবজুটি তা বোঝার অবকাশ রাখে না। বেশ কিছু ছবি অভিনেত্রী তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌনি রায় । মৌনি ও তাঁর প্রেমিক ঐতিহ্যবাহী বাঙালি মতেই বিয়ে সেরেছেন। করোনা মহামারীর কারণে অনেক সাবধানতায় তিনি তাঁর বিয়ে সেরেছেন। তবে তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও পরিবারের সদস্যরা। বলি অভিনেত্রী মৌনিকে দেখা যাবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও এই ছবিতে থাকবে অমিতাভ বচ্চন, নাগার্জুন ও ডিম্পল কাপাডিয়াও। এই ছবির প্রথম অংশটি চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+