রিয়া বনাম সুশান্ত মৃত্যু তদন্তের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার

রিয়া বনাম সুশান্ত মৃত্যু তদন্তের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার

সুপ্রিম কোর্ট রিয়া চক্রবর্তী বনাম সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার রায় সংরক্ষিত করে রেখেছে। রিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার, ১৩ জুলাই। প্রসঙ্গত, দ্বিতীয়বার রিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেছেন।

রিয়া বনাম সুশান্ত মৃত্যু তদন্তের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার


রিয়া চক্রবর্তীর পক্ষ থেকে শ্যাম দিভান, কেকে সিংয়ের (‌সুশান্তের বাবা)‌ পক্ষ থেকে বিকাশ সিং, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিঙ্ঘভি ও বিহার সরকারে পক্ষ থেকে মনিন্দর সিং সহ সব পার্টির যুক্তি–তর্ক শোনার পর শীর্ষ আদালত জানিয়েছে যে মহারাষ্ট্র এবং বিহার সরকার তাদের যুক্তি অনুসারে একটি স্বাধীন কেন্দ্রীয় সংস্থা তদন্তের জন্য উভয়ই একটি শক্ত মামলা করেছে। সুপ্রিম কোর্ট সব পার্টিকেই এ সংক্রান্ত বিশদে রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিল।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, '‌আমরা জানি না আবেদনকারী (‌রিয়া চক্রবর্তী)‌ আদোও অভিযুক্ত, সাক্ষী নাকি আক্রান্ত এই মামলায়। কিন্তু তিনি আদালতের কাছে এই মামলাটি স্থানান্তর করার আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও কোনও মামলাই হয়নি। তদন্ত চলছে। মহারাষ্ট্র সরকারের হলফনামায় বলা হয়েছে যে মুম্বই পুলিশ সব দিক খতিয়ে তদন্ত করছে। আমাদের মধ্যে কেউই দ্বিমত পোষণ করে না যে তদন্ত অবশ্যই হওয়া উচিত এবং সেটি স্বাধীন, নিরপেক্ষভাবে ও এর মাধ্যমে সত্য প্রকাশ করতে হবে। পুলিশ জানিয়েছে যে পরিবারের সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে কোনও গরমিল নেই। এটা খুবই সাধারণ গ্রহণযোগ্য ব্যাপার যে মুম্বইতে কোনও এফআইআর হয়নি। ধারা ১৭৪ কেবল দুর্ঘটনাজনিত মৃত্যুর তদন্ত সম্পর্কে।’‌

সুপ্রিম কোর্টের মীমাংসায় রিয়া চক্রবর্তীর তদন্ত মুম্বইয়ে স্থানান্তরের বিষয়টি স্থগিত রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+