সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতে, পুলিসের তদন্তে ভরসা রাখতে বললেন CJI

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতে, পুলিসের তদন্তে ভরসা রাখতে বললেন CJI

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি। প্রধান বিচারপতি পুলিসের তদন্তের উপরেই ভরসা রাখতে বলেছেন। যদিও আবেদনকারী অলকা প্রিয়ার আইনজীবী আদলতকে জানিয়েছেন, অভিনেতা অভিনয়ের পাশাপাশি অনেক সামাজিক কাজ করেছেন। শিশুদের নাসাতে পাঠিয়েছেন। কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কারণ এটা হতে পারে না বলে জানিয়েছে প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টে খারিজ আর্জি

সুপ্রিম কোর্টে খারিজ আর্জি

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন অলকা প্রিয়া। বৃহস্পতিবার অলকা প্রিয়ার সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। পুলিসের তদন্তের উপরেই ভরসা রাখতে বললেন প্রধানবিচারপতি।

আদালতে সওয়াল জবাব

আদালতে সওয়াল জবাব

বৃহস্পতিবার এই নিয়ে আদালতে সওয়াল জবাব হয় শীর্ষ আদালতে। অলকা প্রিয়ার আইনজীবী আদালতকে জানায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত অনেক ভাল কাজ করেছেন। অভিনয় ছাড়াও তিনি অনেক সামাজিক কাজ করতেন। এমনকী এক কিশোরকে নাসাতেও পাঠিয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি জানান কোনও ব্যক্তির ভাল ও খারাপের উপর সিবিআই তদন্ত নির্ভর করে না। পুলিসকে কাজ করতে দিন।

রিয়ার বিরুদ্ধে এফআইআর

রিয়ার বিরুদ্ধে এফআইআর

এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেনষ সুশান্তে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাঁকে হত্যা করা হয়েেছ বলে অভিযোগে লিখেছেন সুশান্তের বাবা। সুশান্তের আত্মহত্যার করেছেন এটা মানতে নারাজ তাঁর পরিবার। এর নেপথ্যে িরয়ার হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সুশান্তের আত্মহত্যার তদন্তে পুলিস

সুশান্তের আত্মহত্যার তদন্তে পুলিস

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। অন্যদিকে পাটনা পুলিসও তদন্ত শুরু করেছে। বলিউডের একাধিক পরিচালক এবং অভিনেতাকে ডেকে জেরা করা হয়েছে। পরিচালক মহেশ ভাটকেও জেরা করেছে মুম্বই পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+