২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত রজনীকান্তের! নয়া ঘোষণায় কী জানালেন 'থালাইভা'
কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি 'থালাইভা' আখ্যায় সমাদৃত। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত যখন রাজনীতিতে আসবেন বলে ঘোষণা করেন, তখন থেকেই তাঁর ভক্তকূল ভেসে যায় উৎসবের মেজাজে।
কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি 'থালাইভা' আখ্যায় সমাদৃত। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত যখন রাজনীতিতে আসবেন বলে ঘোষণা করেন, তখন থেকেই তাঁর ভক্তকূল ভেসে যায় উৎসবের মেজাজে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে রজনীকান্তকে নিয়ে দক্ষিণী রাজনীতিতে জল্পনা কম হয়নি। তবে লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ঘোষণা করে দিলেন রজনীকান্ত।

রবিবার রজনীকান্ত লোকসভা নির্বাচন সম্পর্কে মুখ খোলেন। স্পষ্টভাষায় জানিয়ে দেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ও তাঁর পার্টি লড়বে না। পাশাপাশি তাঁর স্পষ্ট ঘোষণা. তাঁর পার্টির পতাকা , পোস্টার যেমন অন্য কোনও পার্টি ব্যবহার করবে না। তেমনই তাঁর নাম বা ছবিও কোনও রাজনৈতিক দল নির্বাচনে ব্যবহার করতে পারবে না। এদিকে, শোনা যাচ্ছে আরও এক দক্ষিণী তারকা কামাল হাসান কিন্তু লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রেখেছেন। আসন্ন নির্বাচনে তাঁর দল 'মাক্কাল নিধি মাইয়াম' ৪০ টি আসনে প্রার্থী দিতে চলেছে।
অন্যদিকে থালাইভার দাবি, রাজনী ফ্যানক্লাবকে সামনে রেখে কোনওভাবেই রাজনৈতিক প্রচার চালাতে পারবে না কোনও দল। উল্লেখ্য, তামিলনাড়ুর জলের সমস্যাকে নিয়েই রাজনীতিতে পদার্পণ করেন দক্ষিণী সুপারস্টার। কাবেরী ইস্যুতে রীতিমত ক্ষোভ প্রকাশ করে রাজনীতির ম.দানে নামেন এই তারকা। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কোনওভাবেই অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications