আসছে নতুন শো, ছোট পর্দায় মহাধামাকা করবেন সুপারস্টার জিৎ

ছোট পর্দায় জিৎ

বর্তমানে বিনোদন দুনিয়ায় সবসময় সকলের চোখ থাকে ছোট পর্দায়। আর সেই কথা মাথায় রেখেই একের পর এক বড় পর্দার সুপারস্টাররা ছোট পর্দার দিকে ঝোঁক বারাচ্ছেন। এক কথায় টেলিভিশনের বাজার এখন সরগরম। অনেক আগেই ছোট পর্দায় নিজের কীর্তি দেখিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। একের পর এক রিয়ালিটি শোতে সঞ্চালনা করে তিনি হয়ে উঠেছেন সকলের হার্টথ্রব। শুধু তাই নয়, ছোটপর্দাই যে অগতির গতি তা বুঝেই সেখানে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশের মত ফিল্ম তারকাদেরও। আর এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার জিৎ।

এবার জিতের কেরামতি

এবার জিতের কেরামতি

সম্প্রতি প্রথমসারির একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ বিচারকের আসনে দেখা গিয়েছে সুপারস্টার জিতকে। আর সেখানে প্রতিটি এপিসোডে তাঁর অ্যাপিয়ারেন্স খুব পছন্দ করেছেন তাঁর সব ভক্তরা। কিন্তু এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় আসতে চলেছেন জিৎ। নন ফিকশন শো সঞ্চালনার দায়িত্ব নিয়ে ফের ছোট পর্দায় আসতে চলেছেন তিনি।

 শোয়ে প্রেমের কাহিনী

শোয়ে প্রেমের কাহিনী

যে নন ফিকশন শোতে সঞ্চালনা করতে চলেছেন সুপারস্টার জিৎ তার এখনও নাম বা থিম কিছুই প্রকশ্যে আসেনি। তবে মেকার রা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই শোয়ের প্রোমো রিলিজ করার জন্য। সেক্ষেত্রে কানাঘুষো শোনা যাচ্ছে যে সম্পূর্ণ রোম্যান্টিক বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হবে এই শোটি। তবে এর থেকে বেশি কিছু আর জানা যায়নি এই অনুষ্ঠান সম্পর্কে। এক কথায় মেকাররা দর্শকদের সারপ্রাইজ দিতে চলেছেন এই নতুন শোয়ের মাধ্যমে।

 জিতের আগামী ছবি

জিতের আগামী ছবি

প্রসঙ্গত, বাংলা সিনেমার মেগা তারকা জিতকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল বাজি ছবিতে। তাঁর হোম প্রডাকশনের কাজ চলছে, যা হল 'আয় খুকু আয়'। আগামী ছবি 'রাবন'এ অভিনয় করতে চলেছেন বাংলার সুপারস্টার। ইতিমধ্যেই রাবন সিনেমার ফার্স্ট লুক দর্শকদের খুব পছন্দও হয়েছে।

পর্দায় করোনার কোপ

পর্দায় করোনার কোপ

পৃথিবী সহ গোটা দেশে সুনামির মত আছড়ে পড়েছে করোনা। এই মারণ ভাইরাস থেকে সকলকে রক্ষা করতে লাগাতার লক ডাউনের পথে হেঁটেছে সরকার। আর যার ফলে সবথেকে খতিগ্রস্থ হয়েছে পর্যটন ও বিনোদনের ক্ষেত্র। গত ২ বছর ধরে প্রায় বন্ধ ছিল সিনেমা হল বা মাল্টিপ্লেক্স গুলি। বিশেষত, করোনার কারণে যেভাবে খতিগ্রস্থ হয়েছে অর্থনীতি, তাতে হলমূখী প্রায় হতেই দেখা যাচ্ছে না দর্শকদের। সেই সঙ্গে বাংলা সিনেমার ক্ষেত্রে বিষ ফোঁড়া হয়েছে এগা বাজেটের সব হলিউড, হিন্দি বা দক্ষিণ ভারতের সিনেমাগুলি। তার তাই অগত্যা বড় পর্দা ছেড়ে ছোট পর্দার দিকেই ঝুঁকছেন জিতের মত স্টারেরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+