বলিউডের এই হিট সিনেমাগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুপারস্টার হৃত্ত্বিক রোশন
বলিউডের এই হিট সিনেমাগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুপারস্টার হৃত্ত্বিক রোশন
বলিউডে সফল অভিনেতা হিসাবে পরিচিত হৃত্ত্বিক রোশন। শিশুশিল্পী থেকে আজকের সুপারস্টার হয়ে ওঠার পেছনে হৃত্ত্বিকের কঠোর পরিশ্রম রয়েছে। কহো না প্যায়ার হ্যায় সিনেমার মাধ্যমে তিনি বলিউডে প্রথম পা দেন এবং দর্শকদের মনে জায়গা করে নেন। কিছু ফ্লপ সিনেমার পর অবশ্য তাঁর কোই মিল গয়া ও কৃশ দারুণ হিট করে বক্স অফিসে। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবি। তবে এই ছবির তালিকা আরও বাড়তে পারত যদি তিনি এই সিনেমাগুলির প্রস্তাব না ফেরাতেন।

স্বদেশ (২০০৪)
চিত্র পরিচালক আশুতোষ গোয়ালিকরের লগান অস্কারে যাওয়ার পর থেকেই এই পরিচালকের সঙ্গে প্রায় সব অভিনেতারাই সিনেমা করতে ইচ্ছুক ছিলেন। তাঁর নির্মিত স্বদেশ সিনেমার জন্য আশুতোষ প্রথমে হৃত্ত্বিককেই প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি অন্য সিনেমায় ব্যস্ত থাকার জন্য এই সুযোগ হাতছাড়া করেন। পরিচালক ভেবেছিলেন মোহন ভার্গব চরিত্রের জন্য হৃত্ত্বিক একেবারে ফিট। পরে পরিচালক শাহরুখ খানকে এই চরিত্রে নেন। এই ছবি খুবই সফলতা পায় এবং দর্শক এখনও এই ছবি দেখতে চান।

বান্টি অউর বাবলি (২০০৫)
ধুম ২-এর আগে হৃত্ত্বিক রোশনকে বান্টি অউর বাবলি সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু হৃত্ত্বিকের মনে হয়েছিল যে তিনি হয়ত এই বান্টি চরিত্রের জন্য সঠিক নন এবং তিনি অভিষেক বচ্চনের নাম সুপারিশ করেন। পরে এই ছবি দারুণভাবে সফল হয়।

রং দে বসন্তি (২০০৬)
এখনও রং দে বসন্তিকে বলিউডের অন্যতম সেরা সিনেমা বলে বিবেচনা করা হয়। এই সিনেমায় আমির খান, সোহা আলি খান, শরমন জোশী ও আর মহাদেবন সহ আরও অনেকে অভিনয় করেছিলেন। এই সিনেমায় অভিনয় করার জন্য বলিউডের অনেক বড় তারকাদের মতো হৃত্ত্বিককেও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই সময় তিনি কৃশের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

দিল চাহতা হ্যায় (২০০১)
ফারহান আখতারের ছবি যে একেবারে অন্যরকমের হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর ছবি মানেই তাজা বাতাসের এক ঝলক। আমির খান এই ছবির চিত্রনাট্য শুনেই রাজি হয়ে যান অভিনয় করতে এবং তিনি সইফ আলি খানকেও রাজি করান। সিধের চরিত্রে ফারহান হৃত্ত্বিককে নেবে মনে করেছিলেন কিন্তু পরে সেই চরিত্রটি অক্ষয় খান্না করেন এবং সকলকে মুগ্ধ করেন।

ম্যায় হু না (২০০৪)
ফারহা খান চেয়েছিলেন এই ছবিতে শাহরুখের ছোট ভাইয়ের ভূমিকায় হৃত্ত্বিককে নিতে। একই চরিত্রে বারবার অভিনয় করবেন না বলে হৃত্ত্বিক এই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি এই চরিত্রের জন্য জায়েদ খানের নাম সুপারিশ করেন।

পিঙ্ক প্যান্থার ২ (২০০৯)
ধুম ২-তে হৃত্ত্বিক ও ঐশ্বর্য জুটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর তাঁরা জোধা আকবর ও গুজারিশেও একসঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু হৃত্ত্বিক পিঙ্ক প্যান্থার ছবিটি করতে পারেননি কারণ তিনি অন্য ছবির শুটিংয়ে ছিলেন।

শুদ্ধি
এটি ধর্মা প্রযোজনার অন্যতম প্রত্যাশিত প্রকল্প। ছবিটির বিশদ বিবরণ এখনও জানা যায় নি, তবে অভিনেতাদের নিয়ে জল্পনা চলছে। হৃত্ত্বিক ও করিনা কাপুরকে এই সিনেমার জন্য যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা তা ফিরিয়ে দিয়েছেন। পরে সিনেমাটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোনকে দেওয়া হয়েছে।

হিন্দি রিমেক অফ আই
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিক্রম অভিনীত আই দারুণ সফলতা পেয়েছিল। এই ছবির হিন্দি রিমেকে পরিচালক চেয়েছিলেন হৃত্ত্বিক রোশনকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু পরে জানা যায় যে দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করবেন।

ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস
ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্ল্যাঞ্চাইজির-এর পরিচালক রব কোহেন স্বীকার করেছেন যে তিনি হৃত্ত্বিকের বড় ভক্ত। তিনি চেয়েছিলেন হৃত্ত্বিক এই ফ্যাঞ্চাইজির অংশ হোক, কিন্তু হৃত্ত্বিক বলিউডে থাকতেই পছন্দ করেছেন।

তিঘমাংশু ধুলিয়ার হ্যামলেট অ্যাডাপসন
এই প্রজেক্টে হৃত্ত্বিককে নিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু হৃত্ত্বিক এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে পরিচালক এই পরিকল্পনা থেকে সরে আসেন।












Click it and Unblock the Notifications