'রাজার ছেলে রাজা হবে না.. যে যোগ্য সেই হবে রাজা', 'সুপার ৩০' তে জোরালো তির মারলেন হৃতিক
দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ ২০১৯ সালে প্রথম ছবি নিয়ে হাজির বলিউডের গ্রিক গড হৃতিক রোশন।
দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ ২০১৯ সালে প্রথম ছবি নিয়ে হাজির বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। এবার হৃতিক চেনা চমক নিয়ে কোনও সুপার হিরো বা রোম্যান্টিক নায়কের ভূমিকায় নয়, বরং তিনি অবতীর্ণ হতে চলেছেন এক ছাপোষা শিক্ষকের ভূমিকায়।

এই গল্প বিহারের মাটি থেকে উঠে আসা সত্যি ঘটনা। ঘটনা এক গণিতবিদকে নিয়ে। যিনি তাঁর অগাধ পাণ্ডিত্য বিলিয়ে দিয়েছিলেন দরিদ্র , দুঃস্থ পড়ুয়াদের মধ্যে। আর তাঁর কাছে পাঠ নিয়েই তাঁর ৩০ জন দুঃস্থ ছাক্র আইআইটিতে সুযোগ পেয়েছিল। তাঁর শিক্ষকতার সার্থকতা এখানেই। এই শিক্ষকের ভূমিকাতেই রয়েছেন হৃতিক। আর সঙ্গে রয়েছে তাঁর 'সুপার ৩০' পড়ুয়া।
এই শিক্ষকের একটাই মন্ত্র, কেবলমাত্র রাজার ছেলেই রাজা হবে না, এদেশ থেকে যে যোগ্য সেই রাজা হবে। এক অসম সমাজ বণ্টন ব্যবস্থার মধ্যে থেকে, যাবতীয় পারিপার্শ্বিক লড়াই কাটিয়ে এক অসামান্য শিক্ষক হয়ে ওঠার কাহিনি বলছে 'সুপার ৩০'। ছবি মুক্তি পাচ্ছে আগামী ১২ জুলাই।












Click it and Unblock the Notifications