'কহোনা প্যায় হ্যায় মুক্তির পরের অনুভূতিটা ফের হচ্ছে '! 'Super 30' নিয়ে উচ্ছ্বসিত হৃতিক
বহুদিন বাদে 'সুপার থার্টি'র হাত ধরে সাফল্যের স্বাদ পেলেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। ছবির মুক্তির ৯ দিন পার হতেই 'সুপার থার্টি' এগিয়ে চলেছে ২০১৯ এর অন্যতম ব্লকবাস্টার ফিল্ম হওয়ার পথে।
বহুদিন বাদে 'সুপার থার্টি'র হাত ধরে সাফল্যের স্বাদ পেলেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। ছবির মুক্তির ৯ দিন পার হতেই 'সুপার থার্টি' এগিয়ে চলেছে ২০১৯ এর অন্যতম ব্লকবাস্টার ফিল্ম হওয়ার পথে। হৃতিক অভিনীত এই বায়োপিকে অভিভূত দেশের উপরাষ্ট্র পতি থেকে আম জনতা। আর এই সাফল্যের অন্যতম নায়ক, তথা বলিউড সুপারস্টার হৃতিক নিজে কী বলছেন, দেখে নেওয়া যাক।

'কাহোনা প্যায়রা হ্যায়'অর মতো অনুভূতি!
এই সাফল্য পেয়ে হৃতিকের প্রতিক্রিয়া,' হ্যাঁ সন্তুষ্টি তো রয়েইছে!' এক প্রথম সারির সংবাদপত্রকে সাক্ষৎকারে হৃতিক বলেন, 'এটা অনেকটাই আমার প্রথম ছবি কাহোনা প্যায়র হ্যয়া মুক্তির পরের অনুভূতির মতো।বক্স অফিস কালেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ তাতেই টের পাওয়া যায় যে দর্শক তোমার ছবিতে খুশি কিনা। দর্শক তোমার কাজের সঙ্গে সংযুক্ত হতে পারছেন কি না! '

স্বয়ং আনন্দ কুমারের প্রশংসা
'সুপার থার্টি' ছবিটি গণিতবিদ আনন্দ কুমারের বিয়োপিক। আর যাঁর জীবনের ওপর আধারিত এই ছবি , সেই আনন্দ কুমার হৃতিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন । হৃতিক জানান, আনন্দের প্রশংসা তাঁকে সবচেয়ে বেশি অভিভূত করেছে। সুপারস্টার বলেন, ' যখন তিনি তাঁর ফিডব্যাক জানান, আমি আনন্দে চিৎকার করে উঠেছিলাম। '

১০০ কোটির পথে 'সুপার থার্টি'
হৃতিক রোশন অভিনীত ছবি, 'সুপার থার্টি' ছবিটি ৯ দিনের মাথাতেই ৮৮ কোটিরও বেশি বক্স অফিসে বাজার করেছে। ফিল্ম বিশেষজ্ঞদের মতে ছবিটি খুব শিগগিরিই ছুঁয়ে ফেলবে ১০০ কোটির ক্লাব। ফলে ২০১৯ ফের একবার চরম সাফল্যের স্বাদ পাইয়ে দিতে চলেছে বলিউডের এই তারকাকে।












Click it and Unblock the Notifications