আগামী জন্মে সলমন খান হয়ে জন্মাতে চান সানি লিওনি
মুম্বই, ৩ মার্চ : বলিউডে পা রাখার পর থেকে সলমন খানের প্রতি নিজের অনুরাগের কথা লুকোননি পর্ণ তারকা থেকে লাস্যময়ী বলিউড অভিনেত্রী হয়ে ওঠা ইন্দো-কানাডিয়ান স্টার সানি লিওনি।
আরও পড়ুন : রাজস্থানের এক্সক্লুসিভ লোকেশনে 'এক পহেলি লীলা'-র শুটিং সানি লিওনির
তবে এবার তিনি একটু বেশিই ভালোবাসা ব্যক্ত করে ফেললেন সল্লু মিঁয়ার জন্য। সম্প্রতি এক ইন্টারভিউয়ে সানি জানিয়েছেন, পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আগামী জন্মে সলমন খান হয়ে জন্মাতে চান তিনি।

আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলা ছবি 'এক পহেলি লীলা'র প্রচার নিয়ে খুব ব্যস্ত সানি। তাঁর নতুন ছবিটিতে পুনর্জন্মের প্লট রয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই এই আশার কথা ব্যক্ত করেন বলিউডের এই অভিনেত্রী।
৩৩ বছর বয়সী সানির মতে, সলমন বলিউডের অন্যতম বড় তারকা। তার সঙ্গে কারও তুলনা হয় না। তিনি বলেন, "সলমন খানকে লোকে ভয় পায় এবং একইসঙ্গে ভালোওবাসে।" শুধু দাবাং খানের ব্যক্তিত্বই নয়, তাঁর সমাজসেবার কাজও সানিকে আকৃষ্ট করে বলে জানা গিয়েছে।
সানির আগামী ছবি ববি খান পরিচালিত 'এক পহেলি লীলা' মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল। এই সিনেমায় সানিকে জয় ভানুশালির বীপরীতে রোমান্স করতে দেখা যাবে।












Click it and Unblock the Notifications