রানির পরে এবার মা হতে চলেছেন সানি!
সম্প্রতি বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন 'আদিরা'। [ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন রানি]
অন্যদিকে বলিউডে জোর জল্পনা, মা হওয়ার তালিকায় এবার নিজের নামটি যোগ করতে চলেছেন পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওনি। তিনি নিজেই অবশ্য এই জল্পনা উসকে দিয়েছেন।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সানি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার দুজনে পরিবার পরিকল্পনা করা নিয়ে আলোচনা করেছেন। দুজনের এতে সায় রয়েছে বলেও জানিয়েছেন সানি।
সানির মতে, "আমরা দুজনেই সন্তান চাই। ব্যস্ততার মাঝে শুধু কোন সময়ে একটু ফাঁকা পাওয়া যাবে সেটা নিয়েই আমরা আলোচনা করছি।" এখনও এই নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার শাশুড়ির অভাব-অভিযোগও সানিকে সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছেন খোদ অভিনেত্রীই। এখন দেখার, কবে সুখবর দেন সানি।
সানি লিওনিকে নিয়ে আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications