কীভাবে পা রাখা নীল ছবির দুনিয়ায়? খোলা মনে জানালেন সানি লিওনি

সাধারণত, নীল ছবির জগত এমন একটি জায়গা যেখানে জোর করে কাউকে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের ফেরে বা পরিস্থিতির চাপে নীল দুনিয়ায় ঢুকতে বাধ্য হন বহু তরুণী। কিন্তু সানির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই আলাদা। কারোর চাপে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন সানি। আর তার জন্য কোনও আক্ষেপও তাঁর নেই।
সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরও একবার চমকে দিলেন সানি। জানালেন, নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান তিনি। "আমি আমার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি। ব্যবসায়িক দিক থেকে ভাবলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।"
নীল ছবির জগত যদি এতই পছন্দ হয়, তাহলে ছেড়ে বেরিয়ে এলেন কেন? প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন ২০১১ সালে একটি গুগল সার্চ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। গুগল ঘাটতে ঘাটতে হঠাৎই তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বইয়ের প্রোডাকশন দল নীল ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসাবে। "সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল। আমি ও আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে। ব্যস চলে এলাম।" হাসতে হাসতে জানালেন সানি।
তবে এখন বেরিয়ে যখন এসেছেন পিছনে আর ফিরে তাকাতে চান না বলে জানালেন সানি। বলিউডকেই পাখির চোখ করে এগোতে চান তিনি।












Click it and Unblock the Notifications