Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬ দিনে ইউ টিউবে 'বেবি ডল' সানি লিওনির 'পিঙ্ক লিপ' দেখলেন ১০ লক্ষ জনতা

৬ দিনে ইউ টিউবে 'বেবি ডল' সানি লিওনির 'পিঙ্ক লিপ' দেখলেন ১০ লক্ষ জনতা
মুম্বই, ৭ জুলাই : 'বেবি ডল' সানি লিওনির 'পিঙ্ক লিপ'-এর জাদুতে বুঁদ এখন গোটা দেশ। হেট স্টোরি ২ ছবির এই গানটি চার্টবাস্টারেও এখন শীর্ষে উঠে এসেছে। শুধু কী তাই ইউ টিউবে এই গানের ভিডিওটি দেখার জন্য যে উন্মাদনা রয়েছে তা শব্দে বোঝানো কঠিন। শুধু সংখ্য়াতেই তা বোঝানো সম্ভব। ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি দর্শক এই ভিডিওটি দেখেছেন ইউ টিউবে।

২ জুলাই ইউ টিউবে সানি লিওনির "পিঙ্ক লিপস" গানটি আপলোড করা হয়। মীত ব্রাদার্সের সুরারোপিত এই গানের কোরিওগ্রাফি করেছেন ঊমা-গেইতি। এই গানের ভিডিওটিতে সানি লিওনিকে গানের তালে তালে লাস্যময়ী নৃত্যে দেখা গিয়েছে।

সানি লিওনির যে বিপুল পরিমাণ ভক্ত রয়েছেন তা বলাই বাহুল্য। যাঁরা বলেন শুধুমাত্র পুরুষ দর্শকই সানির পরম ভক্ত তবে তার বড় ভুল করে ফেলছেন। সানির মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। রাগিনী এমএমএস ২ ছবির অতি জনপ্রিয় 'বেবি ডল' গানের সাফল্যের পর সানির মহিলা ভক্তদের সংখ্যা বেড়েছে বই কমেনি।

স্বভাবই বেশ খানিকটা চাপে ছিলেন 'পিঙ্ক লিপ' গানের কোরিওগ্রাফার ঊমা-গেইতি। কারণ বেবি জল যে সাফল্য পেয়েছে তাকে টপকানোর জন্য বড় বা অস্বাভাবিক কিছু করে দেখাতে হবে। সেই চাপটা মাথায় নিয়েই এই আইটেম গানের জন্য সানির জন্য গানটি কোরিওগ্রাফ করতে শুরু করেন এই দুই কোরিওযুগল। এমন কিছু নাচের শৈলী সানিকে দেওয়া হয় যা আগে কেউ দেখেননি বা যা সানিকে সবচেয়ে ভালভাবে তুলে ধরতে পারবে। আর সেই জায়গাতে সফল ঊমা-গেইতি। এই গানটিকেই ছবির প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে। 'পিঙ্ক লিপ'-এ সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ছবির নির্মাতারাও।

ঊমা-গেইতির কথায়, বেবি ডল গানেও সানিকে তাঁরাই কোরিওগ্রাফ করেছিলেন। তারপর ফের পিঙ্ক লিপ গানে সানিকে কোরিওগ্রাফ করা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এবারের টিউনিংটা অনেক বেশি গাঢ় হয়েগিয়েছিল বলেও এক বিবৃতিতে জানিয়েছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+