বাংলা সিনেমায় সানি লিওন, কোন ভূমিকায় পাওয়া যাবে তাঁকে জেনে নিন

সেই স্বপন সাহার হাত ধরে এবার বাংলা ছবিতে আসছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন।

নব্বইয়ের দশকের বাংলার বেশির ভাগ হিট ছবিই এসেছে তাঁর পরিচালনায়। বাংলা চলচ্চিত্রের ব্যাবসায়িক হাল খুব খারাপ যখন , তখন যে সমস্ত পরিচালক বাংলা ছবির বাজারকে সচল রাখেন তাঁদের মধ্যে অন্যতম স্বপন সাহা। আর সেই স্বপন সাহার হাত ধরে এবার বাংলা ছবিতে আসছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন।

বাংলা সিনেমায় সানি লিওন, কোন ভূমিকায় পাওয়া যাবে তাঁকে জেনে নিন

স্বপন সাহার আসন্ন ছবি 'সেরা বাঙালি' -তে দেখা যাবে সানিকে। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন সানি। ছবিতে একটি আবেদনে ঠাসা আইটেম ডান্সে দেখা যাবে সানিকে।আগামী ২৫ জুলাই এই আইটেম ডান্সের শ্যুটিং হবে। এই ডান্স নম্বরটির কোরিওগ্রাফি করছেন প্রভু দেবা। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শক্তি কাপুর, রাজপাল যাদব, রজতাভ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার ।

স্বপন বাবু জানিয়েছেন, ছবিতে একটা আইটেম নম্বর দরকার ছিল। প্রযোজকদের পক্ষ থেকেই সানি লিওনকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর তা সম্ভব হওয়ায় খুশি তিনি। সবমিলিয়ে এখন বাংলা সিনেমায় 'সানি' আগমনের অপেক্ষায় দিন গুণছেন গুণমুগ্ধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+