সানি লিওনের রোজকার ডায়েটে কোন খাবার থাকে, জানেন?
সানি লিওনের রোজকার ডায়েটে কোন খাবার থাকে, জানেন?
সানি লিওন কঠোর নিরামিষ ডায়েট অনুসরণ করেন। তিনি কয়েক বছর আগেই মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তাহলে এবার দেখে নেওয়া যাক, কোনগুলো সানি লিওনের পছন্দের খাবার।

সনির প্রাতঃরাশে থাকতেই হবে কফি
সকালের প্রাতঃরাশে সানির প্রিয় খাবার হল এক কাপ কফি এবং সঙ্গে সবজি দিয়ে ভরা প্লেট।

সানির প্রিয় ফলের মধ্যে রয়েছে পেয়ারা, আঙ্গুর
এশিয়ান নাশপাতি, আপেল, পেয়ারা, আঙ্গুর এবং চিকু সানির সর্বকালের প্রিয় ফল।

মধ্যাহ্নভোজনে নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলেন সানি
সানি লিওন মধ্যাহ্নভোজনের জন্য একটি নির্দিষ্ট ডায়েট চার্ট অনুসরণ করেন। তিনি প্রায়শই কাঁচা সবজির স্যালাড খেতে পছন্দ করেন যাতে নুন, ভিনিগার, অলিভ অয়েল এবং গোলমরিচ ছড়ানো থাকে।

জলখাবারে সানির প্রিয় খাবার পপকর্ণ
সানি লিওনের প্রিয় এবং সুস্বাস্থ্যকর জলখাবার হল পপকর্ণ। যখনই তাঁর কিছু খেতে ইচ্ছা করে, তখনই তিনি পপকর্ণ খান।

আলুর পরোটা খেতে পছন্দ করেন সানি লিওন
সানি লিওন একজন পাঞ্জাবি। তাই তিনি মাখন লাগিয়ে আলুর পরোটা খেতে খুবই ভালোবাসেন।

সানির চিট ডে
সানি তাঁর চিট ডে'র জন্য সংরক্ষিত কোনও নির্দিষ্ট খাবার রাখেন না। তিনি যা চান তা খান এবং সাধারণত ওয়ার্কআউট অতিরিক্ত ক্যালোরি ঝড়ান তিনি।

ডেজার্টস
ডোজার্টের মধ্যে সানি লিওনের প্রিয় কেক, পেস্ট্রি এবং বিশেষ করে জার কেক অন্তর্ভুক্ত।

সানি লিওনের প্রিয় রান্না
যখন রান্নার কথা আসে, তখন সানি মেক্সিকান খাবার যেমন গুয়াকামোল, বুরিটোস, চিলাকুইলস, টাকোস এবং আরও অনেক কিছুর সঙ্গে চিপসের স্বাদ পান।












Click it and Unblock the Notifications