তিন সন্তান নিয়ে আবার বিয়ে বেবি ডলের! কাকে নতুন করে আই-ডু বললেন সানি লিওনি?
তাঁর একটা ঝলক মাত্র, তাতেই কুপোকাত আট থেকে আশি! সকলের কাছে তিনি বেবি ডল। লাস্যময়তা আর একটা হাসি দিয়েই জয় করে নেন কোটি কোটি ভক্তের হৃদয়। সেই সানি লিওনি, আবার বিয়ে করলেন! সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়ে ছবি পোস্ট করলেন নিজেই। যা দেখে রীতিমতো হতবাক ফ্যানেরা।
মালদ্বীপে নীল সমুদ্র সৈকতে সেজে উঠল সানির বিয়ের আসর। সানির এই বিয়েতে তাঁর পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের। খ্রিস্টান মতে সাদা গাউনে যেন ঠিক পুতুলের মতই লাগছিল সানিকে। একই সঙ্গে সাদা পোশাক পরে এলেন পাত্র। ফুল দিয়ে সাজানো স্টেজে একে অপরকে বললেন বললেন আই ডু! কিন্তু সানি লিওনির পাত্রটি কে জানেন?

না নতুন কোনও পুরুষ নন, বরং স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গেই ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের লীলা। তাঁদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন দুজনে। আসলে সন্তানদের বিয়ে ও সম্পর্কের এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করলেন তাঁরা। ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।
First time we got married was in front of God, family and friends….
— Sunny Leone (@SunnyLeone) November 5, 2024
This time we got married just the 5 of us with more love and time between us! You are still the love of my life and will forever be the one for me! I love you @DanielWeber99 pic.twitter.com/3SEcD86lnT
পর্ন দুনিয়া থেকে সরে আসার পর অন্যভাবে নিজের জীবনকে গুছিয়েছেন সানি লিওনি। তবে ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। করণজিৎ কউর থেকে সানি লিওনি হয়ে ওঠার পর আর পাঁচটা মেয়ের মত তাঁর জীবন খুব একটা সহজ সরল ছিল না। কিন্তু তাও জীবন যুদ্ধে বারবার বাধা পেরিয়ে নিজেকে একজন ভালো মা, ভালো স্ত্রী, সর্বোপরি একজন ভালো মানুষ হিসাবে সানি বারবার প্রমাণ করেছেন, অন্তত এমনটাই মনে করেন ভক্তরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications