লিফটে আটকে গেলেন নীলপরী, উদ্ধার আধ ঘণ্টা পর
মুম্বই, ২০ জানুয়ারি: লিফটে আটকে গেলেন সানি লিওনি। গত রবিবার এই ঘটনাটি ঘটে শহরের একটি বহুতলে। আধ ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত টেকনিশিয়ান এসে উদ্ধার করে নীলপরীকে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ফর্মে সানি লিওনির ছবি!
আরও পড়ুন: সানি লিওনির ভোজপুরী 'বেবি ডল' দেখেছেন? না দেখলে এখনই দেখুন
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইয়ের এক বহুতলে গিয়েছিলেন সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল। কিন্তু হঠাৎ লিফট থেমে যায়। দু'জনে দরজাও খুলতে পারছিলেন না। লিফট থেকেই সানি ফোন করেন উদ্যোক্তাদের। তাঁরা মিস্ত্রি ডেকে নিয়ে আসে। এর পর লিফটের দরজা খুলে বেরিয়ে আসেন দু'জনে।

আপনার কী ভয় করছিল? চওড়া হেসে সানি জানান, একদমই না। বরং ভিতরে তিনি স্বামীকে আদর করছিলেন! সানির এই কথায় উদ্যোক্তারাও হেসে ফেলেন।












Click it and Unblock the Notifications