সানি লিওনির মতে প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণাদাত্রী!
মুম্বই, ১৯ জানুয়ারি : বি-টাউনে একটা কথা প্রচলিতই আছে, 'অভিনেত্রীরা কেউ একে অপরের বন্ধু নয়। বন্ধুত্ব তো দুরস্ত, একে অপরের প্রশংসা অবধি করতে পারেন না।' কিন্তু একি সানি লিওনির মুখে একি শোনা গেল?
সানি লিওনি সংক্রান্ত অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে
বলিউডের প্রেরণাদাত্রী অভিনেত্রী হিসাবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম নিলেন লিওনি।

পত্রিকার কভার প্রকাশ অনুষ্ঠানে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে এসেছিলেন সানি। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, 'বলিউডে আপনার সবচেয়ে পছন্দের অভিনেত্রী কে?'
তবে সানির জবাব ছিল খুব স্বতঃস্ফূর্ত। তিনি বলেন, "আমার বিদ্যা বালনকে ভাল লাগে। কঙ্গনা খুব ভাল কাজ করে বলে আমার মনে হয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আমার মনে হয় 'জ্যাক অফ অল ট্রেডস'। ও সব ধরণের চরিত্রে অভিনয় করতে পারে। আমার মনে হয় বলিউডের সবচেয়ে বড় প্রেরণাদাত্রী মহিলা প্রিয়াঙ্কা।"
"এদেশে প্রিয়াঙ্কা যা করেন তা নিয়ে প্রতিবেদন লেখা হয়, টিভির পর্দায় আমি দেখতে পাই। আমি যখন মার্কিন দেশে যাই সেখানে প্রিয়াঙ্কার বিজ্ঞাপনের হোর্ডিং দেখি। বিলবোর্ড দেখি। যখন অন্য দেশে আমরা থাকি এবং তাঁর বিলবোর্ড, বিজ্ঞাপনের হোর্ডিং দেখি তখন এই ভেবে গর্ববোধ করি যে, হ্যাঁ ও ভারতীয়, আমি যে দেশ থেকে এসেছি ও সেই দেশেরই মানুষ, এটা খুবই প্রেরণা জোগায়।"












Click it and Unblock the Notifications