এবার যমজ সন্তানের মা হলেন সানি, শাহরুখ খানকে দিলেন টেক্কা
গতবছরে সকলকে অবাক করে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন বলিউড তারকা সানি লিওন। আবার নতুন করে সুখবর শোনালেন তিনি। এবার যমজ সন্তানের মা হলেন তিনি।
গতবছরে সকলকে অবাক করে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন বলিউড তারকা সানি লিওন। আবার নতুন করে সুখবর শোনালেন তিনি। এবার যমজ সন্তানের মা হলেন তিনি। স্যোশাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে নিজেই সন্তানদের ছবি দিয়ে সেকথা জানিয়েছেন তিনি।

সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার দুই সন্তানের নাম রেখেছেন আশার ও নোয়াহ। দুজনেই তাঁদের বায়োলজিক্যাল সন্তান বলেও স্পষ্ট করে দিয়েছেন সানি। সারোগেসি করে সন্তানের জন্ম দিয়েছেন দুজনে। নতুন অতিথিদের পেয়ে পরিবার সম্পূর্ণ হয়েছে বলে সানি জানিয়েছেন।
A post shared by Sunny Leone (@sunnyleone) on
সানি লিখেছেন, আমরা খুব কম সময়ে তিনজন সন্তান পেলাম। অনেকদিন ধরে পরিবার পরিকল্পনা করেছিলাম আমরা। এতদিন পর পরিবার সম্পূর্ণ হল। আশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার, নিশা কউর ওয়েবার। এই হল এখন সানির তিন ছেলেমেয়ে।
Just so there is no confusion Asher and Noah are our biological children. We chose surrogacy to complete our family many years ago and it's now finally complete :) so happy!
— Sunny Leone (@SunnyLeone) March 5, 2018
গতবছরের মাঝামাঝি মহারাষ্ট্রের লাতুর থেকে একটি শিশুকন্যাকে দত্তক নেন সানি। তাঁর নাম রাখেন নিশা। সেইসময়ের পরপরই সানির অন্য দুই সন্তানের জন্ম হয়েছে বলে সানি নিজেই এখন জানিয়েছেন।
এর আগে বলিউডে সারোগেসি করে সন্তানের মা অথবা বাবা হয়েছেন অনেকেই। শাহরুখ খান রয়েছেন সেই তালিকায় সবার আগে। আব্রামের জন্ম হয়েছে সারোগেসি করেই। তবে এবার যমজ সন্তানের জন্ম দিয়ে কিং খানকে টেক্কা দিলেন সানি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications