Sunny Deol: ২০১৫ সালেই বর্ডার-২ করার কথা ছিল, কেন ভেস্তে গিয়েছিল পরিকল্পনা ফাঁস করলেন সানি
গদর-২ বক্স অফিস কাঁপাতেই বর্ডার-২ তৈরির জল্পনা শুরু হয়ে গিয়েছে বলি পাড়ায়। ১৯৯৭ সালের ব্লক ব্লা স্টার হিট ছবি বর্ডার। তার পরে সেটির সিক্যুয়েল তৈরি করার পরিকল্পনা হয়েছিল। গদর-২র আগেই নাকি বর্ডার-২ তৈরি করার চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষে সেটা ভেস্তে যায়।
বর্ডার-২ তৈরির পরিকল্পনা কেন ভেস্তে গিয়েছিল সেটা ফাঁস করলেন সানি দেওল নিজেই। ২০১৫ সালেই নাকি বর্ডার-২ নিয়ে কাজ করার কথা ছিল। গদর-২র সাফল্যের পরে ফের সানির সঙ্গে বর্ডার-২ করার জল্পনা শুরু হয়েছে। যদিও সানি দেওল নিজে সেকথা নিশ্চিত করেননি। তবে ২০১৫ সালে কেন বর্ডার-২ তৈরি ভেস্তে গিয়েিছল সেকথা জানিয়েছেন তিনি।

সানি দেওয়ল জানিয়েছেন বর্ডার-২ এবং গদর এক প্রেম কথা সুপার হিট ছবি হয়েছিল। কিন্তু তার পরে তাঁর আর কোনও ছবি বক্স অফিসে তেমন দাঁড়াতে পারেনি। ফ্লপ ছবির নায়কে যেকারণে কোনও পরিচালক ছবিতে নিতে চায় না। সেকারণেই বর্ডার-২ তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
বলিউডে একের পর এক ফ্লপ ছবি সেসময় দিয়েছিলেন সানি দেওল। সেকারণেই তাঁর কাছে কাজ আসা বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন পরিচালক। তিনি নিজেও একাধিক দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। গদর-২ মুক্তির কয়েকদিন পরেই ব্যাঙ্কের কাছে জমা রাখা জুহুর বাংলো নিলামে উঠতে বসেছিল। পরে অবশ্য সেই নিলাম আটকানো হয়।
গদর-২ বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে। বলিউডের একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে গদর-২। টানা তিন সপ্তাহ ধরে বক্স অফিস কালেকশনে শীর্ষে রয়েছে সানি দেওলের সিনেমা। আর কোনও ছবি দাঁড়াতে পারেনি গদর-২র কাছে। তারপরেই একের পর এক ছবির অফার আসতে চলেছে সানি দেওলের কাছে। তারমধ্যে একটি বর্ডার-২। ২০১৫ সালে থমকে যাওয়া সেই ছবিটি আবার শুরু করতে চাইছেন পরিচালক।












Click it and Unblock the Notifications