ঢাই কিলো কা 'নাম'! নিজের নামই হারিয়ে দিতে পারে সানি দেওলকে, প্রবল চিন্তায় বিজেপি
বিজেপির তরফে যেদিন প্রথম প্রচারে নেমেছিলেন সানি দেওল , সেদিন বিশাল জনতার ঢল যেমন চোখে পড়ার মতো ছিল, তেমনই প্রচারে বাজানো হচ্ছিল তাঁর জনপ্রিয় কিছু সংলাপ।
বিজেপির তরফে যেদিন প্রথম প্রচারে নেমেছিলেন সানি দেওল , সেদিন বিশাল জনতার ঢল যেমন চোখে পড়ার মতো ছিল, তেমনই প্রচারে বাজানো হচ্ছিল তাঁর জনপ্রিয় কিছু সংলাপ। কখনও' তারিখ পে তারিখ', কখনওবা 'ঢাই কিলো কা হাত'... এমনই সংলাপের মধ্য দিয়ে চলেছিল সানি দেওলের রোড শো। মনে করা হয়েছিল তাঁর সংলাপের জনপ্রিয়তা খানিক মাইলেজ বাড়িয়ে দেবে বিজেপির জন্য। তবে সানির সংলাপের দমে বিজেপি এগিয়ে যদি থাকেও, তাঁর নামের জন্য ভোট সমীকরণে বিজেপির পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল!

তামাম দেশ তাঁকে সানি দেওল নামে চেনে। এই নামই তাঁর জনপ্রিয়তার অন্যতম দিক। এঅই জনপ্রিয়তাকে ব্যবহার করেই ভোট বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি। তবে ভোটের ইভিমএম-এ যেহেতু প্রার্থীর আসল নাম লিখতে হয়, সেহেতু সানি দেওলেরও আসল নামটি লিখতে হচ্ছে। আর তাঁর নাম অজয় সিং ধর্মেন্দ্র দেওল। বিজেপির চিন্তা, সানিকে কেউই 'অজয় সিং' নামে চেনেননা। ফলে ভোটাররা ইভিএম দেখে বিভ্রান্ত হয়ে পড়বেন বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
ফলে সানি দেওল নিজের নামের জন্যই নিজে ব্যাকফুটে চলে যাবেন বলে মনে করা হচ্ছে। তবে সেদিকে আমল দিচ্ছেন না সানি। আপাতত তিনি গুরুদাসপুরে হাতে 'হ্যান্ডপাম্প' নিয়ে প্রচারে ব্যস্ত। আর তাঁর এই প্রচারই মনে করিয়ে দিচ্ছে 'গদর' ছবিতে বিখ্যাত সেই দৃশ্যকে।












Click it and Unblock the Notifications