ভয়াবহ দুর্ঘটনার শিকার বিজেপি প্রার্থী সানি দেওল, পরপর ধাক্কা ৩টি গাড়িকে
পর পর ৩ টি গাড়িতে ধাক্কা। আর যে গাড়ির সঙ্গে এমন ঘটনা ঘটে গিয়েছে, তাতে বসেছিলেন পঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি প্রার্থী সানি দেওল।
পর পর ৩ টি গাড়িতে ধাক্কা। আর যে গাড়ির সঙ্গে এমন ঘটনা ঘটে গিয়েছে, তাতে বসেছিলেন পঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি প্রার্থী সানি দেওল। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় সানি দেওলের কোনও আঘাত লাগেনি।

ঘটনাটি ঘটে যা সানি দেওলের গাড়ির চাকা ফেটে গিয়ে। গুরুদাসপুর আসনের সোহাল গ্রামের একটি গুরদোয়ারের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। তবে বিজেপি প্রার্থী অক্ষত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় থানা। এদিন, ফতেগড়ে সভার জন্য সকালেই যাচ্ছিলেন সানি দেওল। আর রাস্তাতেই ঘটে যায় এমন বিপত্তি।
পুলিশ সূত্রের খবর, মোট ৪ টি গাড়ি ঘটনায় দুর্ঘটনার শিকার হয়ে গিয়েছে। আর সেই গাড়িগুলির মধ্যে অন্যতম সানি দেওলের গাড়ি। ।যদিও দুর্ঘটনার পর সানি ফের একবার নিজের গন্তব্যের দিকে যাত্রা করেন। উল্লেখ্য শেষ দফার ভোটে রয়েছে পঞ্জাবের গুরুদাসপুরের নাম। সেখানে বিজেপির সানি দেওলের সঙ্গে কংগ্রেসের সাংসদ সুনীল ঝাখরের লড়াই দেখাতে চলেছে পঞ্জাব।












Click it and Unblock the Notifications