Sunny Deol:নিলাম হচ্ছে না সানি দেওলের বাংলো, কোন কারণে স্পষ্ট করল ব্যাঙ্ক
গতকাল খবরটা ছড়িয়ে পড়তেই কেমন যেন হই হই রব শুরু হয়ে গিয়েছিল। তার পরের দিনই আবার ব্যাঙ্ক অব বরোদার পক্ষ থেকে জানানো হয়েছে নিলামে উঠছে না গদর-২ স্টার সানি দেওলের জুহুর বাংলো। কারণ হিসেবে দেখানো হয়েছে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাংলোটিকে এখনই নিলামে তোলা যাচ্ছে না।
আগামী ২৫ সেপ্টেম্বর বাংলোটি নিলাম করার কথা ছিল। তার জন্য বিজ্ঞাপনও দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ই অকশন করার কথা ঘোষণা করা হয়েছিল। ৫৫ কোটি টাকা বকেয়া ছিল সানি দেওলের। অভিনেতা এই বাংলোটি বন্দক রেখে ৫৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন ব্যাহ্ক থেকে। কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারেননি। সেকারণেই নিলামে উঠছিল সানি দেওলের বাংলো।

এদিকে সানি দেওলের মুখপাত্র জানিয়েছেন অকশনের বিষয়টি শীঘ্রই মিটিয়ে ফেলা হবে। তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা মুখপাত্র। জুহুর এই বাংলোটিতে থাকতেন না সানি দেওল। তিনি অফিস চালাতেন এখানে। এই বাংলোয় পোস্ট প্রোডাকশনের দুটি থিেয়টার এবং একটি প্রিভিউ থিয়েটার রয়েছে। একটি সিনেমা প্রযোজনার জন্য ব্যাঙ্ক ৫৫ কোটি টাকা ঋণ নিয়েিছলেন তিনি। সেই ঋণ শোধ করতে পারেননি অভিনেতা। তার জেরে গতকাল ব্যাঙ্কের পক্ষ থেকে জুহুর বাংলোটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদিও তার ২৪ ঘণ্টার মধ্যেই আবার সিদ্ধান্ত বদল করে ব্যাঙ্ক।
এদিকে বক্স অফিসে রমরমিয়ে চলছে সানি দেওলের িসনেমা গদর-২। দু সপ্তাহ পার করার আগেই বক্স অফিসে ৩০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে তাঁর সিনেমা। ছাপিয়ে গিয়েছে বাহুবলীর রেকর্ডও। এমনকী জনপ্রিয়তায় শাহরুখ খানকেও পিছনে পেলে দিয়েছেন সানি দেওল। ২২ বছর পর গদর-২ মুক্তি পেয়েছে। আগের সিনেমা গদর এক প্রেম কথা মুক্তি েপয়েছিল ২২ বছর আগে। সেই ছবিতেও নায়কের ভূমিকায় ছিলেন সানি দেওল। এবারও তিনি।
এদিকে আবার এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কোন কারণে হঠাৎ করে সানি দেওলের বালোর নিলাম বন্ধ করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি যোগ দিয়েছিলেন সানি দেওল। এবং বিজেপি সাংসদও তিনি। হঠাৎ করে তাঁর বাংলোর নিলাম হওয়া কেন বন্ধ হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এই নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিিন।












Click it and Unblock the Notifications