Sunny Deol: 'গদর এক প্রেম কথা'-র পর নাকি কেউ কাজ দেননি, গদর-২র সাফল্যের পর মুখ খুললেন সানি
২০০১ সালে গদর এক প্রেম কথা বিপুল সাফল্য পেয়েছিল। বক্স অফিসে লাগাতার এক মাস ধরে সুপার হিট ছিল সানি দেওল আমিশা পাটেলের গদর এক প্রেম কথা। তারপরে আবার গদর-২। বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
তারপরেই এই সাফল্য নিয়ে মুখ খুলেছেন সানি দেওল। তিনি বলেছেন গদর এক প্রেমকথা হিট করেছিল ঠিকই। কিন্তু তারপর আর কেউ তাঁকে কাজ দেননি। বলিউডে কোনও পরিচালকই নাকি তাঁকে তেমন কোনও কাজের অফার করেননি। তারপরে আবার গদর-২তে অভিনয় করার সুযোগ পান।

সানি দেওলের গদর-২ মেগা হিট সিনেমায় পরিণত হয়েছে। ১৭ সপ্তাহে ৪৫০ কোিট বক্স অফিসে কালেকশন করে ফেলেছে। ১১ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকে সুপার ডুবার হিট হয়ে গিয়েছে ছবিটি। দ্রুত ৫০০ কোটির দিকে এগোচ্ছে গদর-২। শাহরুখ খানের পাঠান এবং কেজিএফের বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে গিয়েছে গদর-২।
গত ২ সপ্তাহে আর কোনও সিনেমাই বক্স অফিসে দাঁড়াতে পারেনি গদর-২র জন্য। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের উপরে তৈরি ছবিটি বক্স অফিসে আজও সমান ভাবে হিট করেছে। একের পর এক েরকর্ড গড়ে চলেছে গদর-২। বলিউডের সবচেয়ে কম সময়ে মধ্যে বক্স অফিসে ৪৫০ কোটি টাকা কালেক্ট হয়েেছ। এর আগে আর কোনও বলিউড ফিল্ম এতো কম সময়ের মধ্যে বক্স অফিসে এতো টাকা পায়নি।
গদর-২র সাফল্যের পর নিজের কাজ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। আমিশা পাটেলও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকেও কেউ কাজের সুযোগ দেন নি। সিনেমায় খোলা মেলা পোশাকে এবং দৃশ্যে তিনি অভিনয় করতে রাজি নন তিনি। সেকারণে তাঁকে অনেক সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications