Sunny Deol: অক্ষয় কুমারই কি ত্রাতা, ব্যাঙ্ক থেকে বাংলো ছাড়াতে সাহায্য করছে কে? জবাবে যা বললেন সানি দেওল
অবশেষে বাংলো নিলাম নিয়ে মুখ খুললেন গদর-২ স্টার সানি দেওল। তাঁর টিমের মাধ্যমে তিনি যে বার্তা পাঠিয়েছেন তার অর্থ হল, যে ৫৬ কোটি টাকার দেনা তাঁর ছিল ব্যাঙ্কের কাছে তা নিয়ে আলোচনা চলছিল। ব্যাঙ্কের সঙ্গে কথা বার্তায় সমাধান সূত্র বেরিয়েছে। তারপরেই নিলাম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক।
এর বাইরে আর কোনও কারণ নেই বলে সানি দেওয়লের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ২ দিন ধরে সানি দেওয়লের জুহুর বাংলো নিলাম নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। যেখানে গদর-২ কোটি কোটি টাকার ব্যবসা করছে বাজারে সেখান সেই ছবির অভিনেতার বাংলো নিলামে উঠছে। দাবানলের মতোই খবর ছড়িয়ে পড়েিছল।

ব্যাঙ্ক অব বরোদার কাছ থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সানি দেওয়ল। পরিবর্তে রাখা জুহুর বাংলোটি বন্দক রেখেছিলেন তিনি। কিন্তু সেই ৫৬ কোটি টাকা ঋণ মেটাতে না পারায় তাঁর বাংলোটি নিলাম করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক অব বরোদা। বিজ্ঞাপন দিয়ে জানানো হয় আগামী ২৫ সেপ্টেম্বর সেটি নিলামে উঠবে।
তার পরের দিনই আবার জানা যায় সেই নিলামটি স্থগিত রেখেছে ব্যাঙ্ক। বিজেপি সাংসদের বাড়ি নিলাম থেকে বাঁচাতে কে সাহায্য করেছে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি। তারপরেই জল্পনা শুরু হয় আরেক বলিউড অভিনেতা অক্ষয় কুমার নাকি সানি দেওয়লকে টাকা দিয়েছেন ঋণ শোধ করার জন্য। যদিও অক্ষয় কুমারের টিম সেই খবর একেবারেই মিথ্যে বলে দাবি কররেছে।
এই বাংলো নিয়ে যখন টানা পোড়েন তুঙ্গে ঠিক তখনই সানি দেওয়লের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনায় অন্য কারোর হাত নেই। ব্যাঙ্কের ৫৬ কোটি টাকা দেনা মেটানোর জন্য আলোচনা চলছিল। সেই আলোচনা অনেকটাই সফল হয়েছে। সেকারণেই ব্যাঙ্কের পক্ষ থেকে তার বাড়িটি নিলাম করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েেছ। এদিকে গদর-২ সোমবার পর্যন্ত বক্স অফিসে ৩৭৭ কোটি টাকা আয় করেছে।












Click it and Unblock the Notifications