'নিজেকে ভগবান ভেবো না', কপিলের অভদ্র আচরণ নিয়ে মুখ খুললেন সুনীল গ্রোভার

অবশেষে নিজের নীরবতা ভাঙলেন অভিনেতা সুনীল গ্রোভার। শুধু একটাই পরামর্শ, জন্তু জানোয়ার ছাড়া এবার মানুষদেরও সম্মান করা শুরু করো। নিজেকে 'ভগবান' ভেবো না।

বিমানে সুনীল গ্রোভারের উপর চিৎকার করা এমনকী হাতও তুলেছিলেন জনপ্রিয় কমেডি তারকা কপিল শর্মা। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়, এই ঝগড়াকে 'পারিবারিক অশান্তি' বলে ব্যাখ্যা করেন কপিল। ফেসবুকে একটা লম্বা লেখা লিখে পোস্টও করেন।

এই ঘটনার দুদিন পরে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন অভিনেতা সুনীল গ্রোভার। কপিলের মতো টুইটারে নিজের বক্তব্য জানালেন সুনীল।

'নিজেকে ভগবান ভেবো না', কপিলের অভদ্র আচরণ নিয়ে মুখ খুললেন সুনীল গ্রোভার

সোস্যাল মিডিয়ায় সুনীল বলেন, "শুধু একটাই পরামর্শ, জন্তু জানোয়ার ছাড়া এবার মানুষদেরও সম্মান করা শুরু করো। সবাই তোমার মতো সফল নয়, সবাই তোমার মতো প্রতিভাবান নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হতো তাহলে তোমার মূল্য কে দিত? তাই তাদের অস্বিত্বের প্রতি কিছুটা অন্তত কৃতজ্ঞ থাকো।"

এর আগে অবশ্য কপিল নিজে টুইট করে বলেছিলেন. "আমি দুঃখিত যদি আমি তোমায় আঘাত দিয়ে থাকি, তবে তা অনিচ্ছাকৃত। তুমি ভাল করেই জানো আমি তোমাকে কতটা ভালবাসি। আমিও হতাশ। আমার ভালবাসা ও শুভেচ্ছা সবসময় থাকবে।"

উল্লেখ্য, মেলবোর্নের বিমানে অপ্রকৃতিস্থ অবস্থায় কপিল সুনীলকে মৌখিক ও শারীরিকভাবে আক্রমণ করেন। সূত্রের খবর কপিল সুনীলকে বলে, "তোর কী যোগ্যতা যে তুই আমাকে একথা বলছিস?"

কপিলের টুইটের জবাবে সুনীল বলেন, "ভা হাই! হ্যাঁ তুমি আমাকে গভীর ক্ষত দিয়েছ। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু একটাই পরামর্শ, জন্তু জানোয়ার ছাড়া এবার মানুষদেরও সম্মান করা শুরু করো। সবাই তোমার মতো সফল নয়, সবাই তোমার মতো প্রতিভাবান নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হতো তাহলে তোমার মূল্য কে দিত? তাই তাদের অস্বিত্বের প্রতি কিছুটা অন্তত কৃতজ্ঞ থাকো। আর যদি কেউ তোমার ভুল ধরিয়ে দিতে যায় তাকে গালিগালাজ করো না। মহিলাদের সামনে যাদের তোমার স্টারডমের সঙ্গে কোনও দেওয়া নেওয়া নেই তাদের সামনে অশ্লীল ভাষা বলা থেকে নিজেকে বিরত রাখো। ওরা ভাগ্যক্রমে তোমার সঙ্গে যাত্রা করছে। ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য এটা তোমার শো এবং তোমার হাতে ক্ষমতা রয়েছে কাউকে তাড়ানোর জন্য। তুমি মজাদার এবং নিজের ক্ষেত্রে সেরা, কিন্তু নিজেকে 'ভগবান' ভেবো না। নিজের ভাল করে যত্ন নিও। তোমার সাফল্য ও খ্যাতি কামনা করি।"

সুনীলের এই টুইটে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তিনি আর কপিলের শো-তে অংশ নেবেন না।

উল্লেখ্য এর আগেও কমেডি নাইটস উইথ কপিল অনুষ্ঠানে কাজ করার সময় সুনীলের জনপ্রিয় চরিত্র ছিল গুত্থি। কপিলের সঙ্গে সুনীলের বিবাদের জেরে সুনীল শো থেকে বেরিয়ে গিয়েছিলেন। যদিও দীর্ঘ বিরতির পর কপিলের ডাকে ফিরেও এসেছিলেন। কিন্তু এবার তা আদৌ হবে কি না তা নিয়ে অনেকেই চিন্তিত।

কপিল শর্মা শো-র দুটি জনপ্রিয় চরিত্র ডাঃ মশুর গুলাটি এবং রিঙ্কু ভাবির চরিত্রে অভিনয় করতেন সুনীল। এই অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় চরিত্র মশুর গুলাটিই ছিল। সুনীল যদি না থাকেন, তাহলে সেই শূন্যস্থান কীভাবে পূরণ হয় এখন তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+