হৃতিক-রাকেশদের একহাত নিলেন সুনয়নার 'বয়ফ্রেন্ড'! বিস্ফোরক রুহিল তুলে ধরলেন একাধিক তথ্য

সুনয়না রোশন বিতর্ক যেন আরও বেশি চাগাড় দিয়ে উঠছে বলিউডে জুড়ে। একাধিক টুইট ও মন্তব্যে সুনয়না বারবার তাঁর পরিবারে ভাই হৃতিক ও বাবা রাকেশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে গিয়েছিলেন। বার বার অভিযোগ তুলেছিলেন যে রোশন পরিবার তাঁর প্রেমের পথে ধর্মকে টেনে এনে বাধা তৈরি করতে চাইছে। এবার সেই রোশন পরিবারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে দিলেন সুনয়নার বয়ফ্রেন্ড রুহিল আমিন।

রুহিল একহাত নিলেন রোশনদের

রুহিল একহাত নিলেন রোশনদের


রুহিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'গোটা ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল বর্তমান লিবারাল সমাজে পরিচিতি ঘিরে রাজনীতিকে। যা একদমই মেনে নেওয়া যায় না। ' পাশাপাশি রুহিলের দাবি, কেউ কোনওএকটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হলেই তাঁকে তকমা দিয়ে দিতে হবে উগ্রপন্থার সেটাও ঠিক নয়।

 সুনয়নাকে সাহায্য করতে চাইছিলেন কঙ্গনা-রঙ্গোলি!

সুনয়নাকে সাহায্য করতে চাইছিলেন কঙ্গনা-রঙ্গোলি!

সুনয়না রোশনকে সাহায্য করতে চাইছিলেন কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোন রঙ্গোলি। এমনই দাবি একাধিক সাক্ষাৎকারে করেন সুনয়না। পাশাপাশি হৃতিক-কঙ্গনা দ্বন্দ্বে এবার হৃতিকের বোন পাশে দাঁড়িয়েছেন কঙ্গনারই। সুনয়নার দাবি, তাঁর জীবন 'নরক' বানিয়ে দিয়েছে তাঁর পরিবার।

রুহিলের তোপ

রুহিলের তোপ

রুহিল জানান ,পেশায় সাংবাদিক হিসাবে তিনি একটি স্টোরি কভার করতে গিয়ে সুনয়নার কাছাকাছি আসেন। তারপর যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে যোগাযোগ। রুহিলের দাবি, সুনয়না আবারও তাঁর পারিবারিকজীবন শুরু করতে তান। শুধমাত্র রোশনদের জন্যই তা সম্ভব হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+