দিদি সুনয়নার চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা বললেন হৃতিক
ভাই হৃতিক বরাবরই পিটনেস সচেতন।বার বার দিদি সুনয়নাকে তিনি বলেন 'ইমপসিবল ইস নাথিং'!
বহু চিকিৎসকই সামঞ্জস্য় পূর্ণ চেহারা নিয়ে ফিট থাকার পরামর্শ দেন। আর সেই ফিট মন্ত্রের মূল উদ্দেশ্য হল রোগা হওয়া। সেই নিয়মে অনেক মহিলাই নিত্য জিম দৌড়ন রোগা হওয়ার তাগিদে। বহু বলিউড অভিনেতাও অভিনেত্রীও ছবির দুনিয়ায় আসবার আগে মোটাই ছিলেন। তবে পরে তাঁরা মেদ ঝরিয়েছেন। বলিউড তারকাদের মধ্যে তিনি না পড়লেও, তিনি তারকার পরিবারেরই সদস্য। বলা হচ্ছে হৃতিক রোশানের বোন সুনয়নার কথা।

ভাই হৃতিক বরাবরই ফিটনেস সচেতন।বারবার দিদি সুনয়নাকে তিনি বলেন 'ইমপসিবল ইস নাথিং'!
সুনয়নার তখন প্রচুর ওজন। কিন্তু ভাইয়ের এই পরামর্শেই অনুপ্রাণিত হয়ে সুনয়না ঝরিয়ে ফেলেছেন কয়েক কিলো মেদ। একটা সময়ে নিজের চেহারা নিয়ে অবসাদেও ভুগেছেন সুনয়না । এননই খবর বলিউড সূত্রে।
আর দিদির চেহারার এই আমূল পরিবর্তনে খুশি ভাই হৃতিক রোশন। দিদির চেহার পরিবর্তনের ছবি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাই ডুগ্গু। ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হতে থাকে।
Now that's what I call a transformation !! So so proud of you didi @roshansunaina #keepgoing #impossibleisNothing pic.twitter.com/yQA4OZ4N9K
— Hrithik Roshan (@iHrithik) September 7, 2017












Click it and Unblock the Notifications