বলিউডে ফের বিয়ের সানাই! সাতপাকে বাঁধা পড়লেন একতা-সুমিত
অভিনেতা সুমিত ব্যাসের সঙ্গে বিয়ে সেরে ফেললেন একতা কৌল। মুম্বই নয়, দুই তারকার বিয়ের আসর বসে সৌন্দর্যমণ্ডিত জম্মুতে। পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য আর বন্ধুদের নিয়ে এই বিয়ের আয়োজন করা হয়।
অভিনেতা সুমিত ব্যাসের সঙ্গে বিয়ে সেরে ফেললেন একতা কৌল। মুম্বই নয়, দুই তারকার বিয়ের আসর বসে সৌন্দর্যমণ্ডিত জম্মুতে। পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য আর বন্ধুদের নিয়ে এই বিয়ের আয়োজন করা হয়।

'পারমানেন্ট রুমমেটস'.'ট্রিপলিং'-এর মতো জনপ্রিয় এয়েব সিরিজে এতদিন দেখা গিয়েছে গুণী অভিনেতা সুমিতকে। এছাড়াও 'বীরে দি ওয়েডিং', 'পার্চড'-এর মতো ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে, গতকাল জম্মুতে রাজকীয় সাজে , আড়ম্বরের মাঝে একতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুমিত।

বহু বছর আগের এক সাক্ষাৎকারে সুমিত জানিয়েছিলেন, সুমিতের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর , সুমিত সম্পর্কে কোনও ধারণাই ছিল না একতার। পরে সুমিত অভিনীত বিভিন্ন ওয়বি সিরিজ ও ছবি , দেখবার পর, সুমিতের প্রেমে কার্যত হাবুডুবু খান একতা। আর সেই প্রেম গতকলাই পরিণতি পেয়েছে বিয়েতে।

Click it and Unblock the Notifications