(ছবি) প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল সুলতান, নতুন ইতিহাস গড়ার পথে সলমন
ঈদ আর সলমন খানের কম্বিনেশন চিরকালই সুপারহিট। এবারও তার অন্যথা হয়নি। সুলতান ছবি মুক্তির সঙ্গেই বলিউড সাম্রাজ্যের অঘোষিত সুলতান ফের একবার সল্লুভাই। ঈদ ধামাকায় মুক্তি পেয়েই প্রথম দিনে বক্স অফিসে শোরগোল ফেলে দিল সুলতান।
৯০ কোটি টাকা বাজেটের এই বহু প্রতিক্ষীত ছবি মুক্তি পেল গতকাল ৬ জুলাই , বুধবার। চূড়ান্ত অঙ্কটা জানা না গেলেও ট্রেড অ্যানালিস্ট কমল নাথ জানিয়ে দিয়েছেন প্রথম দিনেই ৪০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে সুলতান। বলিউডের সব রেকর্ড ভাঙার জন্য প্রায় প্রস্তুত সুলতান। [সিনেমা রিভিউ : আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে মুক্তি পেল 'সুলতান', মান রাখলেন সলমন]

ভারতের মোট ৪০০০ টি বড়পর্দা এবং বিশ্ববাজারের ১১০০টি বড়পর্দায় মুক্তি পেয়েছে সুলতান। শুরুটাই বিশাল হয়েছে সুলতানের ক্ষেত্রে। অনেকেরই ধারণা ৩ দিনের মধ্যে ছবির খরচ তুলে ফেলবে এই ছবি। আগামী ৫ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে সুলতান।












Click it and Unblock the Notifications