জেলে বসেই জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাল কনম্যান সুকেশ, লিখলেন চিঠিও
কনম্যান সুকেশ যে চিঠিটি লিখেছে তাতে তিনি জানায়, আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি, এই রঙিন উৎসবের দিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার জীবন থেকে যে রঙ, আনন্দ চলে গেছে তা যেন ১০০ গুন বেশি হয়ে আবার ফিরে আসে এমনটাই কা
ভ্যালেন্টাইন্স ডের দিনেও প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে শুভেচ্ছা জানায় ঠগবাজ সুকেশ চন্দ্রশেখর। বর্তমানে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জেলে বন্দি রয়েছে সুকেশ। সেখানে বসেই অভিনেত্রী জ্যাকলিনকে সুকেশ হোলির শুভেচ্ছা জানাল প্রেমপত্রের মাধ্যমে। চিঠিতে কি জানাল কনম্যান।

কনম্যান সুকেশ যে চিঠিটি লিখেছে তাতে তিনি জানায়, আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি, এই রঙিন উৎসবের দিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার জীবন থেকে যে রঙ, আনন্দ চলে গেছে তা যেন ১০০ গুন বেশি হয়ে আবার ফিরে আসে এমনটাই কামনা করি। এই বছর তুমি খুব ভালোভাবে কাটাও, এটা নিশ্চিত করা আমার দায়িত্বের মধ্যে পরে।
এখানেই শেষ নয়, সুকেশ আরও জানায়, আমার বেবি গার্ল তুমি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি তো জানো তুমি আমার মূল্যবান। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি হাসতো থাকো, প্রিন্সেস আই লাভ ইউ, আমি তোমাকে খুব মিস করি, মাই লাভ, চিঠিতে জ্যাকলিনকে আরও ভালোবাসার কথা জানায় সুকেশ। এই চিঠিতে সুকেশ মিডিয়া, তাঁর পরিবার, সমর্থক এবং 'বিদ্বেষীদের’-ও সম্বোধন করেছে, লেখা প্রকাশ করার জন্য শুভেচ্ছাও জানিয়েছে।
কিছুদিন আগে জেলের ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত অবাক সকলে! বর্তমানে মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ। জানা গিয়েছে, এই জেলে সুকেশের জন্য যে সেল রয়েছে সেখানে অভিযান চালিয়েছেন জেল কর্তৃপক্ষ। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে একাধিক দামী জিনিস। কী কী রয়েছে তাঁর মধ্যে তা জানলে অবাক হবেন আপনি! ১.৫ লক্ষ টাকার স্লিপার (চটি), ৮০ হাজার টাকা দামের ৩ টি জিনস-সহ আরও বিলাসবহুল দ্রব্য। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে স্তম্ভিত হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, প্রেম দিবসেও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ শুভেচ্ছা জানানোর জন্য অনুগামীদের আলোচনার মধ্যে ছিলেন তিনি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যখন আদালত কক্ষ থেকে সুকেশকে বার করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় সাংবাদিকরা তার সঙ্গে জ্যাকলিনের প্রেমের বিষয়ে জানতে চান, সেই সময়েই অভিনেত্রীর উদ্দেশ্যে সুকেশ প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। সুকেশের বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিজোগ। ফর্টিসের প্রাক্তন প্রোমোটারের স্ত্রীর থেকে ২১৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে কনম্যানের বিরুদ্ধে।বলা বাহুল্য, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহি ও চাহাত খান্নার।












Click it and Unblock the Notifications