ঘোড়া থেকে বিড়াল, জ্যাকলিনকে ১০ কোটি টাকার উপহার দিয়েছেন প্রতারক সুকেশ!
ঘোড়া থেকে বিড়াল, জ্যাকলিনকে ১০ কোটি টাকার উপহার দিয়েছেন প্রতারক সুকেশ!
সময় খুব একটা ভালো যাচ্ছে না বলিউডের। গাঁজা কাণ্ডে নাম জড়িয়েছে একের পর হাই ভোল্টেজ তারকার। আর এবার বিষ ফোঁড়া প্রতারনা! ২০০ কোটির লোন সহ ২০টি বিভিন্ন আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের। এ নিয়ে চার্জশিট প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তা নিয়ে শোরগোল পড়েছে বলি টাউনে। কারণ এই মামলায় নাম জড়াল জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্ডেজের, যার ফলে বিপাকে পড়তে চলেছেন অভিনেত্রী।

ইডি'র চার্জশিট
সূত্রের খবর, চার্জশিটে ইডি জানিয়েছে, তিহার জেলে বন্দি থাকা অবস্থাতেই এক নামকরা ব্যবসায়ীর স্ত্রীর কাছথেকে ২০০ কোটি টাকার তোলা আদায় করেছিলেন চন্দ্রশেখর। এমনকি জেলে থাকা অবস্থাতেই লাগাতার ফোনে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করতেন সুকেশ!

নামি দামি উপহারের বহর
সুন্দরীদের নামি দামি উপহার দেওয়াতে ওস্তাদ ছিলেন সুকেশ। জ্যাকলিনের আগে ড্যান্সিং ডিভা নোরা ফতেহিকে নামি কোম্পানির বহুমূল্য গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ। আর এরপর জ্যাকলিনকে ঝুড়ি ভরে উপহার দিয়েছেন তিনি। ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া, ৯ লক্ষের একটি পার্সিয়ান বিড়াল, গিফটের বহরে চোখ কপালে উঠতে বাধ্য।

সোশ্যাল মিডিয়া ও জ্যাকলিনের সাফাই
কিছুদিন আগে জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় নেট মাধ্যমে। তারপরেই গুজব উঠেছিল দুজনের প্রেম আর সম্পর্ক নিয়ে। অবশ্য বরাবরই সুকেশের সঙ্গে নিজের সম্পর্ক নাকচ করে এসেছেন অভিনেত্রী। তিনি এও বলেছেন সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। কিন্তু দুজনের অন্তরঙ্গ ছবি অন্য কথা বলছে বলেই মত নেটিজেনদের।
বর্তমানে দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর। তবে ইডির জমা দেওয়া চার্জশিটের পর জ্যাকলিনের ফাঁড়া কাটবে না বাড়বে সেটা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications