'অহল্যা' সিকোয়েলে থাকছেন রাধিকাই, জানালেন সুজয় ঘোষ!
সুজয় ঘোষের পরিচালনায় রাধিকা আপ্তের সেই রহস্যে মোড়া স্বল্প দৈর্ঘের ছবি 'অহল্যা'-র কথা মনে আছে? রামায়ণের ঐতিহাসিক অহল্যা চরিত্রেরই আধুনিকীকরণ করেছিলেন পরিচালক সুজয় ঘোষ।
সুজয় ঘোষের পরিচালনায় রাধিকা আপ্তের সেই রহস্যে মোড়া স্বল্প দৈর্ঘের ছবি 'অহল্যা'-র কথা মনে আছে? রামায়ণের ঐতিহাসিক অহল্যা চরিত্রেরই আধুনিকীকরণ করেছিলেন পরিচালক সুজয় ঘোষ।
(ছবি) সুজয় ঘোষের 'অহল্যা' যে ৭টি কারণে প্রশংসা কুড়িয়েছে
(ছবি) শুধু FHM-এর কভার পেজেই নয়, শুটিংয়েও সুপার হট রাধিকা!
কলকাতা বা বলা ভাল উত্তর কলকাতার পুরনো আমলের একটি বাড়ি ঘিরেই তৈরি হয়েছিল এই ছবির পটভূমি। এই ছবির সিকোয়েল নিয়ে আসছেন এবার পরিচালক সুজয় ঘোষ। অহল্যা অর্থাৎ রাধিকা আপ্তে থাকছেন ছবিতে। অহল্যা বৃদ্ধ শিল্পী স্বামী গৌতম সাধুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ও থাকছেন এই সিকোয়েলের অংশ।

আগের বারের থেকে এবারের সিকোয়েলের গল্পের প্রধান ফারাকটাই হল পটভূমিতে। এবার আর কলকাতার কোনও বাড়ি নয় বরং হোটেলে পটভূমিতেই রহস্য বুনবেন সুজয়।
(ছবি) FHM-এর পর এবার ফেমিনার কভার উত্তাপ ছড়ালেন রাধিকা আপ্তে!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুজয় জানিয়েছেন, রাধিকা আপ্তেকে মাছায় রেখেই একটি সাহসী চিত্রনাট্য লিখে ফেলেছেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে।
আপাতত ব্লকবাস্টার কাহানি ছবির সিকোয়েল কাহানি ২ নিয়েঅ ব্যস্ত সুজয়। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবি। কাহানি ২-তে অভিনয় করেছেন বিদ্যা বালন এবং অর্জুন রামপাল।












Click it and Unblock the Notifications