চাকরি জীবনে রোজ অপদস্ত হচ্ছেন! দেখুন বরুণ-অনুষ্কার 'সুই ধাগা'-র এই ভিডিও

কর্মজীবনে বহু চড়াই -উতরাইয়ের সম্মুখীন হন অনেককেই। পেশাগত ক্ষেত্রে চড়াই উতরাই একরকম বিষয়, আর অকারণে অপদস্ত হওয়া আরেক রকম বিষয়। এমনই এক সংকটে পড়ে যায় গাজিয়াবাদের মৌজি।

কর্মজীবনে বহু চড়াই -উতরাইয়ের সম্মুখীন হন অনেককেই। পেশাগত ক্ষেত্রে চড়াই উতরাই একরকম বিষয়, আর অকারণে অপদস্ত হওয়া আরেক রকম বিষয়। এমনই এক সংকটে পড়ে যায় গাজিয়াবাদের মৌজি। আরসেই সংকট কাটানোর উপায় বলে দেন তাঁর স্ত্রী মমতা। এঁদের কাহিনি নিয়েই বরুণ ধওয়ান ও অনুষ্কা শর্মা অভিনীত'সুই ধাগা'।

চাকুরি জীবনে রোজ অপদস্ত হচ্ছেন! দেখুন বরুণ-অনুষ্কার সুই ধাগা-র এই ভিডিও

এক ছাপোষা পরিবারের সদস্য মৌজি। এক সেলাই করার মেশিনের দোকানে কাজ করে সে। কষ্টে শিষ্টে দিন চলে যায় তাঁর পরিবারের। স্ত্রী মমতা ছাড়াও পরিবারের রয়েছেন তাঁর মা ও বাবা। কিন্তু মৌজির মনের কষ্ট সম্পর্কে কেউ ওয়াকিবহাল নন। মৌজির কাছ থেকে সকলেরই কিছু না কিছু চাহিদা রয়েছে। আর তার যোগান দিতে গিয়ে পেশাগত জীবনে নিজের মালিকের কাছ রোজ অপদস্ত হতে হয় তাঁকে। এমন করুণ পরিস্থিতি কাটিয়ে তুলতে সরব হন তাঁর স্ত্রী মমতা। এমনই এক পরিস্থিতি বর্মনা করছে 'সুই ধাগা'। মুক্তি পেল ছবির ট্রেলার।

আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'সুই ধাগা'। শরত কাটারিয়া পরিচালিত এইন ছবি ফের একবার সাধারণ মধ্যবিত্তের লড়াইয়ের রোজনামচা তুলে ধরতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ছবির গল্প কতটা দর্শকের মনে ধরে, তার খতিয়ান দেবে ২৮ সেপ্টেম্বরের বক্স অফিস।য

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+