লুকস বদলে ফেললেন হঠাৎ!‌ সিনেমায় নীরব মোদীর ভূমিকায় দেখা যাবে কি সুনীল শেট্টিকে?‌

লুকস বদলে ফেললেন হঠাৎ!‌ সিনেমায় নীরব মোদীর ভূমিকায় দেখা যাবে কি সুনীল শেট্টিকে?‌
'‌শিবাজি'‌, '‌অপরিচিত'‌ ও '‌২.‌০'‌ মতো সিনেমার জনপ্রিয় দক্ষিণী পরিচালক শঙ্করের সহায়ক কার্তিক দেশের পলাতক উদ্যোগপতিদের নিয়ে সিনেমা '‌ফাইল নম্বর ৩২৩'‌-এর প্রস্তুতি করছেন। এই সিনেমার জন্য কোটিপতি শিল্পপতি বিজয় মালিয়ার চরিত্রে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে কথাবার্তা চলছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে এই সিনেমায় এক বিশেষ ভূমিকায় অভিনয় করতে চলেছেন সুনীল শেট্টি।

সিনেমায় নীরব মোদীর ভূমিকায় দেখা যাবে কি সুনীল শেট্টিকে?‌

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে কর ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালানো ধনকুবেরদের নিয়ে তৈরি হতে চলেছে '‌ফাইল নম্বর ৩২৩'‌। সেখানে দেখানো হবে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের। দেশের কাছে এইসব শিল্পপতিরা কবে ধরা দিচ্ছে সে খবরে না গিয়ে বরং এইসব চরিত্রগুলি উঠে আসছে বড়পর্দায়, সেটাই দর্শকদের কাছে প্রধান কৌতুহলের বিষয়। এরই মধ্যে আবার আচমকাই নিজের লুকস বদলে ফেলেছেন সুনীল শেট্টি। কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়া চুল কেটে একেবারে ছোট ছোট। কিন্তু হঠাৎ করে কেন চুল কেটে ফেলেছেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই সিনেমা সম্পর্কে অবগত অনেকেই বলছেন যে নীরব মোদীর চরিত্রে অভিনয় করার জন্যই অভিনেতার এই ভোল বদল। যদিও এ প্রসঙ্গে পরিচালক কে কার্তিক বিজয় বা অভিনেতা কারোর কাছ থেকেই কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

বিজয় মালিয়ার চরিত্রে অভিনয় করা অনুরাগ কাশ্যপকে আগেও একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে দেখা গিয়েছে অভিনয় করতে। নীরব মোদী ও মেহুল চোকসির চরিত্রে কারা অভিনয় করবেন সে নিয়ে চলছে একাধিক অভিনেতাদের সঙ্গে আলোচনা। জানা গিয়েছে, চলতি মাসের ২০ নভেম্বর থেকে মুম্বইয়ে এই সিনেমার শুটিং শুরু হবে। মুম্বই ছাড়াও লন্ডনেও এই সিনেমার শুটিং হবে বলে জানা গিয়েছে।

সুনীল শেট্টি এমএক্স প্লেয়ারে '‌ধারাবি ব্যাঙ্ক'‌-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন। এই সিরিজে সুনীল শেট্টি আন্ডারওয়ার্ল্ড ডন থালাইবনের চরিত্রে অভিনয় করেছেন, যাঁর ধারাভিতে রাজ চলে। এই ওয়েব সিরিজ ১৯ নভেম্বর থেকে স্ট্রিমিং হবে। অন্যদিকে, এই '‌ফাইল নম্বর ৩২৩'‌ সিনেমায় আর্থিক জালিয়াতি করে দেশ থেকে পলাতক শিল্পপতিদের বাস্তব জীবনের রূপকে পর্দায় ফুটিয়ে তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+