ওঁর শেষযাত্রা শান্তিপূর্ণ হতে দিন, আবেদন মুখ্যমন্ত্রীর

ওঁর শেষযাত্রা শান্তিপূর্ণ হতে দিন, আবেদন মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৭ জানুয়ারি : 'মহানায়িকা আর নেই'। সকাল সাড়ে ন'টা নাগাদ এখবরটা প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। খবরটা যেন ছড়িয়ে পড়ল আলোর বেগে। ভিড় বাড়তে শুরু করল বেলভিউ চত্ত্বরে। দীর্ঘ অন্তরালের পর আজ অন্তত শেষবারের মতো একবার রীনা ব্রাউনকে দেখার জন্য উৎসুক হয়ে উঠেছে গোটা বাংলা।

মানুষের সেই বাধভাঙা আবেগের মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বিশ্ববরেণ্য অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। তাঁকে নিয়ে কৌতূহল হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে মানুষটি দীর্ঘ কয়েক বছর ধরে নিজেকে অন্তরালে রেখেছিলেন তার আবেগকে সম্মান জানানো আমাদের প্রাথমিক কর্তব্য। তাই সুচিত্রা ভক্তদের কাছে মুখ্যমন্ত্রীর একান্ত অনুরোধ, ওঁর শেষযাত্রা শান্তিপূর্ণ হোক, আপনাদের কাছে এই আবেদনটুকু জানাই। একইসঙ্গে মহানায়িকাকে সম্মান জানাতে গান স্যালুট দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সুচিত্রা সেনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ

সুচিত্রা সেন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিস্ময়। এতদিন নিজেকে লোকচক্ষু থেকে সরিয়ে রাখতে পেড়েছেন। ধন্য তার অধ্যাবসায়। আজকে দেখে মনে হচ্ছিল, তিনি শান্তিতেই চলে গেলেন। তিনি এটাই চেয়েছিলেন। আজ আমরা খুব ভারাক্রান্ত। শোকবার্থা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, রাজ্যপাল এম কে নারায়ণন।

মহানায়িকার মহাপ্রস্থানের খবর পেয়ে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রজগত, তথা গোটা দেশ। সকাল থেকে টুইটারে একের পর এক শোকবার্তা জানাচ্ছেন সবক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, 'সুচিত্রা সেনকে আমার শ্রদ্ধা জানাই। ওনার মর্যাদা ও অভিনয় দক্ষতাকে সম্মান জানাই।' টুইট করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করি। আমরা এমন এক অভিনেত্রীকে হারালাম, যাঁর হিন্দি ও বাংলা উভয় ছবিতেই অতুলনীয় অবদান রয়েছে।

শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র দুনিয়া। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের কথায়, অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের এণন মিশেল আর হয়তো মিলবে না। তাঁর মতো কিংবদন্তী অভিনেত্রীকে চিরকাল মনে রাখব। সেখানে অভিনেত্রী লিলি চক্রবর্তীর অভিজ্ঞতা, আমি ওনার চেয়ে ছোট ছিলাম, উনি খুব মুডি ছিলেন তাই ওনাকে ভয় পেতাম। কিন্তু কোনওদিনও কাজের ক্ষেত্রে অসহযোগিতা পায়নি অত বড় মাপের অভিনেত্রীর থেকে।

টুইট করে শোকবার্তা দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন, 'সুচিত্রা সেন- সৌন্দর্য্য, প্রতিভা, রহস্যময়ী, বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দ চলচ্চিত্র দুনিয়াকেও নিজের অসাধারণ অভিনয় দিয়ে জয় করেছেন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি। একটা অধ্যায়ের শেষ হয়ে গেল জানালেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/dPErEox2hws?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+