Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাশুড়ি হতে চলেছেন মুনমুন, বিয়ের পিঁড়িতে বসছেন রিয়া সেন

এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন।

বলিউড অভিনেত্রী তথা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এই অগাস্টের শেষেই বিয়ে করছেন বলে খবর। রিয়া বিয়ে করছেন বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে। সম্প্রতি শিবমের সঙ্গে নিয়ের কিছু ছবি রিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যা নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে।

শাশুড়ি হতে চলেছেন মুনমুন, বিয়ের পিঁড়িতে বসছেন রিয়া সেনা

সুচিত্রা সেনের নাতনি তথা অভিনেত্রী-সাংসদ মুনমুন সেনের মেয়ে রিয়া ১৯৯১ সালে বিষকন্যা সিনেমায় শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেন। তাঁর বোন রাইমা সেনও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম। তবে দুই বোনের কেউই বিয়ে করেননি। এবার সেই প্রথা বড় বোন রিয়া ভাঙতে চলেছেন।

বলিউডে ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমা স্টাইলে অভিনয় করে খ্যাতি পান রিয়া। সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন শরনম যোশী ও সাহিল খান। এছাড়াও কয়ামত ও ঝঙ্কার বিটস-এর মতো সিনেমায় সেকেন্ড লিড চরিত্রে রিয়া অভিনয় করেছেন। এছাড়াও আপনা সপনা মানি মানি, হে বেবি, পেয়িং গেস্ট-এর মতো হিন্দি সিনেমায় রিয়া অভিনয় করেছেন।

শাশুড়ি হতে চলেছেন মুনমুন, বিয়ের পিঁড়িতে বসছেন রিয়া সেনা

রিয়ার প্রথম বাংলা সিনেমা 'মনে পরে তোমাকে'। এটি একটি বাংলাদেশি সিনেমা। পরে ২০১০ সালে টলিউডে আবহমান সিনেমায় রিয়াকে দেখা যায়। এরপরে নৌকাডুবি, জাতিশ্বর, কলকাতা কলিং, ডার্ক চকোলেটের মতো সিনেমায় রিয়া অভিনয় করেছেন। এবার সবকিছুর পাশাপাশি সংসার সামলাতে চলেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+