'সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন', দাবি করে কোন ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা স্বামী

'সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন', দাবি করে কোন ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা স্বামী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে গতকাল মুখ খুলেছিলেন বাবুল সুপ্রিয়। তারও আগে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এই বিষয়ে সরব হন। এবার বিজেপির আরও এক নেতা সুব্রহ্মণ্যম স্বামী মুখর হয়েছেন। একাধিক অভিযোগের জেরে সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন।

কেন খুনের তত্ত্ব?

কেন খুনের তত্ত্ব?

এক টুইটে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, 'কেন আমি মনে করি যে সুশান্ত সিং খুন হয়েছেন?' এরপরই একটি ছবি তিনি পোস্ট করেন। যে ছবিতে একাধিক তথ্য সম্বলিত একটি নথি দেখা যাচ্ছে।

 কী বলতে চাইছেন স্বামী?

কী বলতে চাইছেন স্বামী?

স্বামীর পেশ করা নথি অনুযায়ী, সুশান্ত সিয়ের মৃত্য়ুর সময় ঘাড় যেভাবে ছিল,তা মোটেও আত্মহত্যার তত্ত্ব প্রকাশ করে না। সেখান থেকে খুনের তত্ত্ব বেরিয়ে আসে বলে স্বামীর দাবি।

 সুশান্তের গায়ে দাগ!

সুশান্তের গায়ে দাগ!

এছাড়াও স্বামীর পেশ করা রিপোর্ট বলছে, সুশান্তের গায়ে কয়েকটি দাগ পাওয়া গিয়েছে। অন্যদিকে স্বামীর প্রশ্ন, কোনও টেবিলের উপর উঠে তবেই সুশান্ত আত্মহত্যা করতে পারেন বলে সম্ভবনা থাকছে, নয়তো গলায় ফাঁস দেওয়া এভাবে সম্ভব নয়। সেক্ষেত্রে সেই টেলিবল বা কোনও 'সাপোর্ট' ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে কী না সন্দেহ রয়েছে।

 এর আগে রিয়াকে ঘিরে সংশয়

এর আগে রিয়াকে ঘিরে সংশয়

সুশান্তের বাবার দায়ের করা অভিযোগ বলছে, ফিল্ম ছেড়ে সুশান্ত কুর্গে থাকতে চেয়েছিলেন।তবে রিয়া ব্ল্যাকমেল করে সুশান্তকে তা করতে দেননি। সুশান্ত যে ডিপ্রেশনের ওষুধ নিতেন সেই মেডিক্যাল তথ্য প্রকাশ্যে আনবেন বলে রিহা বারবার সুশান্তকে হুমকি দেন বলেও এফআইআর-এ লেখা রয়েছে। যাতে সুশান্তের মানসিক অবস্থা নিয়ে ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে যায়, তার জন্যই রিহা এমন করেন, বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+