ঘোমটা টেনে রাজের পা ছুঁয়ে প্রণাম শুভশ্রীর! রিসেপশনের কিছু বিশেষ মুহুর্তের ভিডিও দেখে নিন

তাঁদের বিয়েই এই মুহুর্তে টলিউডের অন্যতম 'হট অ্যান্ড হ্যাপেনিং' বিষয়। এই হাই প্রোফাইল বিয়ের আইবুড়ো ভাত থেকে মেহেন্দি পর্ব সবকিছুই ছিল লাইমলাইটে।

তাঁদের বিয়েই এই মুহুর্তে টলিউডের অন্যতম 'হট অ্যান্ড হ্যাপেনিং' বিষয়। এই হাই প্রোফাইল বিয়ের আইবুড়ো ভাত থেকে মেহেন্দি পর্ব সবকিছুই ছিল লাইমলাইটে। সেই মত দু'জন প্রখ্যাত টলি তারকার রিসেপশনেও দেখা গেল তারকার মেলা। প্রসেনজিৎ থেকে ঋতুপর্ণা, রুদ্রনীল; রবিবার রাজ শুভশ্রীর রিসেপশনে হাজির ছিলেন টলিউডের সব নামী দামী তারকারা। তবে এরই মধ্যে বিয়ে ঘিরে নানা রীতিনীতির অনুষ্ঠানের ভিডিও-ই অই মুহুর্তে ভাইরাল ইন্টারনেটে।

রিসেপশনের ছবি

রিসেপশনের ছবি

রাজ শুভশ্রীর রিসেপশনে তারকা দম্পতিকে দেখা গেল ট্র্যাডিশনাল সাজে। জমকালো রিসেপশনে নববধূ শুভশ্রী ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে।

রাজ-শুভশ্রীর রিসেপশন

রাজ-শুভশ্রীর রিসেপশন

শুভশ্রীর থেকে কোনও অংশে কম যাননি রাজ চক্রবর্তী। তিনি এদিন সুরভি পানসারির ডিজাইন করা কালো শেরওয়ানিতে নিজেকে সাজিয়ে নেন।

আমন্ত্রিতদের মধ্যে অঙ্কুর

আমন্ত্রিতদের মধ্যে অঙ্কুর

রাজের বিয়েতে অঙ্কুর থাকবেন না তা কী হয়! অভিনেতা অঙ্কুর হাজরাকে এদিন দেখা যায় রাজের রিসেপশনে।

টলিউডের তারকার মেলা

রাজ-শুভশ্রীর বিয়ের রিসেপশন উপলক্ষ্যে জমকালো রাতে হাজির ছিলেন টলিউডের একাধিক নামী ব্যক্তিত্ব।

পায়ে হাত দিয়ে প্রণাম!

নববধু শুভশ্রীকে এদিন দেখা গেল একটি প্রথাগত রীতি মেনে বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন করতে। এদিন শুভশ্রী রীতিমত মাথায় ঘুমটা টেনে রাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

বিয়ের রীতি

নতুন বর কনে বাড়ি এলে ,তাঁদের নিয়ে বিভিন্ন মাজাদার খেলার আসর বসে। বাঙালির বি.য়ের এটা চিরাচরিত রীতি। তা থেকে বাদ যায়নি রাজ ও শুভশ্রী।

'বৌ'-এর ভাত দেওয়া

বৌভাতের অনুষ্ঠানে শুভশ্রীকে দেখা যায় এক্কেবারে বাঙালি নববধূর বেশে সকলকে খাবার পরিবেশন করতে।

ভাত কাপড়ের দায়িত্ব

রাজ নিলেন শুভশ্রীর ভাত কাপড়ের দায়িত্ব। এই অনুষ্ঠানে একেবারে চেনা প্রথা মেনেই সব রীতি মানতে দেখা গেল রাজ ও শুভশ্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+