Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরমব্রতর পরিচালনায় আগামী ছবিতে বড় পর্দায় ফিরছেন রাজ-ঘরণী শুভশ্রী

পরমব্রতর পরিচালনায় আগামী ছবিতে বড় পর্দায় ফিরছেন রাজ-ঘরণী শুভশ্রী

সদ্য মুক্তি পেয়েছে বাংলার 'এভার গ্রিন' নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী অবলম্বনে ছবি 'অভিযান'। কার্যত এটিই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ার আগের শেষ কিছু কাজের মধ্যে একটি। ডকু ফিচার হিসেবে 'অভিযান' খুব হালো সারা পেয়েছে দর্শক এবং সমালোচক উভয়পক্ষের কাছেই। প্রশংসার জোয়ারে ভাসছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও। আর এই ছবিকে ঘিরে রয়েছে বাঙালির সব আবেগ, নস্টালজিয়া। কারণ প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী অত্যন্ত সুন্দর আঙ্গিকে বর্ণনা করা হয়েছে ছবিতে। অন্তত এমনটাই মত দর্শকদের। কিন্তু এরই মাঝে আরও একটি সুখবর দিলেন পরমব্রত।

পরমব্রতর পরিচালনা

পরমব্রতর পরিচালনা

একজন সৃজনশীল অভিনেতাই শুধু নন, তিনি যে অত্যন্ত সুদক্ষ একজন পরিচালক, তার পরিচয় ইতিমধ্যেই দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোনার পাহাড়, জিও কাকা, হাওয়া বদল ফিল্মে পরমব্রতের পরিচালনা বেশ প্রশংসিতও হয়েছে। আর এবার 'অভিযান' সিনেমায় তিনি দেখিয়েছেন কতটা সহজভাবে একজন আইকনের জীবন বড় পর্দায় তুলে ধরা যায়। এরপরেই সুখবর শোনালেন তিনি। পরিচালকের ভূমিকায় আবার ফিরে আসছেন, একথা ফ্যানেদের জানালেন খোদ পরমব্রতই।

বউদি ক্যান্টিনের গল্প

বউদি ক্যান্টিনের গল্প

কলকাতার মেয়ে তথা বিখ্যাত শেফ আসমা খানের জীবন সংগ্রামের নানা ঘটনা ফুটে উঠতে চলেছে বড় পর্দায় সিনেমার মাধ্যমে। আর সেই কারণেই এই ছবির নামকরণ করা হয়েছে 'বউদি ক্যান্টিন'। কীভাবে রান্নার মাধ্যমে এক সামান্য গৃহবধূ থেকে অসামান্য শেফ হয়ে উঠলেন আসমা, সেই কাহিনী ধরা দেবে ক্যামেরার ২৫ ফ্রেমে। নিজের হাতের গুণে সকলকে মুগ্ধ করেছেন আসমা। এমনকি দেশের গণ্ডী পেরিয়ে লন্ডনে একাধিক রেস্তরাঁ আছে তাঁর। হাতা খুন্তি হাঁড়ি কড়াই দিয়ে এক মেয়ের বিশ্বজয়ের গল্প শোনাবে 'বউদি ক্যান্টিন', এমনটাই খবর।

পরম-শুভশ্রী জুটি

পরম-শুভশ্রী জুটি

তবে শুধু যে পরিচালক হিসেবে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় তাই নয়, পাশপাশি এই সিনেমায় মুখ্য ভূমিকায় তাঁকে অভিনয় করতেও দেখা যাবে। রাজ-ঘরণী শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই সিনেমার কাহিনী বিন্যাস করেছেন টলিউডের চেনা নাম সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। চিত্রনাট্য রচনায় খোদ পরমব্রত। প্রসঙ্গত, পরম-শুভশ্রী জুটির অন্য এক ছবি 'হাবজি গাবজি' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৩ জুন। সেই হিসেবে বউদি ক্যান্টিন এই জুটির দ্বিতীয় ছবি।

অন্যান্য কলাকুশলী

অন্যান্য কলাকুশলী

শুভশ্রীকে আসমা খানের ভূমিকায় দেখা যেতে চলেছে 'বউদি ক্যান্টিন' সিনেমায়। আর সেখানে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদারকে। শোনা যাচ্ছে একটি বিশেষ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে সোহমকেও। সব ঠিক থাকলে আগামী মাসে এই ছবির শুটিং শুরু করবেন পরমব্রত ও শুভশ্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+