নীল অফশোল্ডার পোশাকে অপরূপা প্রিয়ঙ্কা! দেখে নিন প্রাক-রিসেপশনের অ্যালবাম
ডিসেম্বরের শুরুতে রাজস্থানের উমেদভবন প্যালেসেরাজকীয় বিয়ে সম্পন্ন হয় বলিউড স্টার প্রিয়ঙ্কা চোপড়ার।
ডিসেম্বরের শুরুতে রাজস্থানের উমেদভবন প্যালেসে রাজকীয় বিয়ে সম্পন্ন হয় বলিউড স্টার প্রিয়ঙ্কা চোপড়ার। মার্কিন পপ স্টার নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কার বিয়ের পর্ব মিটতেই রাজধানী দিল্লিতে বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়। এরপর আজ মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে প্রিয়ঙ্কা নিকের জমকালো রিসেপশন। তার আগে দেখেনিন রিসেপশনের রেডকার্পেটের ছবি।

নীলম্বরী
মুম্বই রিসেপশেনর রেড কার্পেট আয়োজিত হয় বুধবার। আর রেডকার্পেটের রাতেও অপরূপা হয়ে লাইমলাইট কেড়ে নেন প্রিয়ঙ্কা চোপড়া। নীল পোশাকে এদিন তিনি ছিলেন লাস্যময়ী।

নিকের সঙ্গে পিগি চোপস
নীল অফশোল্ডারও প্রিয়ঙ্কার পোশাকে ছিল 'দেশি' টাচ! নীল লেহঙ্গা গাউনে তিনি এদিন সকলের নজর কেড়ে নিয়েছেন।

আজ রিসেপশন
বুধবার প্রিয়ঙ্কা-নিক নিজেদের মতো করে রেড কার্পেটের আয়োজন করেছিলেন। সেখানে ফটোগ্রাফারদের ভিড় ছিল চোখে পড়ার মত।

রেড কার্পেটে হাজির ছিল পরিবার
প্রিয়ঙ্কা নিকের রিসেপশনের রেড কার্পেটে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরাই। প্রিয়ঙ্কার মা মধু চোপড়া থেকে নিকের মা ডেনিস জোনাস সকলেই উদযাপন করেন বুধবারের সন্ধ্যা।












Click it and Unblock the Notifications