এই তারকা-কন্যা কে কি চেনেন! মুক্তি পেল 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২' ছবির পোস্টার
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবির পোস্টার মুক্তি পেয়েছে এদিন। আর ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই বলিউডের লাইমলাইটে আবারও পা রাখতে চললেন আরেক তারকা কন্যা।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবির পোস্টার মুক্তি পেয়েছে এদিন। আর ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই বলিউডের লাইমলাইটে আবারও পা রাখতে চললেন আরেক তারকা কন্যা। আগের 'স্টুডেন্ট ইফ দ্য ইয়ার' ছবিতে অভিষেক ঘটেছিল বরুণ ধওয়ান ও আলিয়া ভাটের। এবার অভিষেক ঘটতে চলেছে চাঙ্কি পাণ্ডের মেয়ে আনন্যার। এদিন ছবির পোস্টার মুক্তি পেতেই পড়ে যায় শোরগোল।

ছবির পোস্টার অনন্যাকে দেখা যাচ্ছে। অনন্যা ছাড়াও ছবিতে রয়েছেন তারা সুতারিয়া ও টাইগার শ্রফ। কিন্তু চাঙ্কি পাণ্ডের মেয়ে ও টাইগারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে আরেক নয়া বিতর্ক। ফের একবার বলিউডে স্টার কিডদের নিয়ে করণ জোহরের মাতামাতি নিয়ে উঠেছে বিতর্ক। ফলে , ছবির পোস্টার মুক্তি পেতেই উঠেছে সমালোচনার ঝড়। এদিকে, অনন্যাকে ঘিরে রয়েছে দর্সকদের মধ্যে ব্যাপক কৈতূহল।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার২ ছবিতে , প্রতিবারের মতোই থাকছে একটি পরেম কাহিনি। যে প্রেমকিহিনির ৩ টি দিক। আর সেই ৩ দিকে রয়েছে ৩ টি চরিত্র। এই চরিত্রগুলির কলেজ প্রেম নিয়েই গল্প। এর আগেও ফিল্ম 'কুছ কুছ হোতা হ্যায়' -এর ফরম্যাট নিয়েই আবারও ঝাঁপাতে চলেছেন করণ।












Click it and Unblock the Notifications