সম্মুখ সমরে পুস্পা-২ আর স্ত্রী-২, বক্স অফিসে কে কাকে টেক্কা দেবে তুঙ্গে জল্পনা

১৫ অগাস্ট লক করে নিন দিনটা। স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেতে চলেছে দুই বিগ বাজেটের হাইফোল্টেজ সিনেমা। একদিকে পুস্পা-২ আরেক দিকে স্ত্রী-২। দুটি ছবিই সিক্যুয়েল। শুক্রবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে একথা জানিয়েছেন শ্রদ্ধা কাপুর।

২০১৮ সালে প্রথম মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী। বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছিল ছবিটি। দুই অভিনেতার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ছবির মিউজিকও জনপ্রিয়তা পেয়েছিল ভীষণভাবে। তারপরে আবার তার সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা করেন পরিচালক। অমর কৌশিকের পরিচালনায় স্ত্রী-২ মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অগাস্ট।

এদিকে সেদিনই মুক্তি পাওয়ার কথা বিগ বাজেটের হাইভোল্টেজ ছবি পুস্পা-২। আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ছবিটি ঘিরে দর্শকদের কৌতুহলের শেষ নেই। ইতিমধ্যেই পুস্পার-২তে অল্লু অর্জুনের লুক প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে একটি গানের মেকিং দৃশ্যও প্রকাশ্যে এসেছে। গানটি মুক্তির আগেই হিট করে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে আবার এই দুই ছবির সঙ্গে অক্ষয় কুমারের খেল খেল মে ছবিটিও মুক্তি পাওয়ার কথা স্বাধীনতা দিবসের দিনেই। কয়েকদিন আগেই টি সিরিজের পক্ষ থেকে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। কাজেই এবারের স্বাধীনতা দিবসে কোন ছবি দেখতে যাবেন দর্শকরা তা নিয়ে দোটানায় থাকবেন। এক সঙ্গে পর পর তিনটে ছবি একই দিনে মুক্তি পাচ্ছে।

যদিও পুস্পা-২-র বাজেট অনেক। শোনা যাচ্ছে ৪০০ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে ছবিটি। অল্লু অর্জুনের একটি লুকের জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। আগে থেকেই ডিস্ট্রিবিউশন সহ একাধিক ক্ষেত্রে চুক্তি হয়ে গিয়েছে। কাজেই বক্স অফিস কালেকশনের আগেই লাভের টাকা ঘরের তোলার সমপ্রস্তুতি সেরে রেখেছেন পরিচালক।এমনকী ছবিটির ওটিটি মুক্তি নিয়েও চুক্তি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+