Stree 2 First Look: গা ছমছমে রহস্যে ভরা গল্প আসছে আবার, প্রকাশ্যে এলে ভিডিও

Stree 2 First Look: আরও এতবার ভয় পাওয়ার জন্য তৈরি থাকুন। সিনেমা হলে গা ছমছমে পরিবেশ তৈরি করতে আসছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। ২০১৮ সালে এই দুই তারকা অভিনীত ছবি স্ত্রী সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। নিছক ভূতের ছবি বলে নয়, গল্প, অভিনয়েও দর্শক থেকে চলচ্চিত্র সমালোচকদের মন কেড়ে নিয়েছিল এই ছবি।

পরিচালক অমর কৌশিকের ওই নিয়ে ( Stree 2 First Look) দর্শকদের মধ্যে যে মাতামাতি দেখা গিয়েছিল, তাতে সেই ছবির সিকোয়েলের জন্য যে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তা বলাই বাহুল্য। এবার প্রকাশ্যে এল সেই সিকোয়েলের টিজার। তবে সেই ছবির জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

stree

২০২৪-এর অগস্টে মুক্তি পাবে স্ত্রী ২ ( Stree 2 First Look)

এমন একটি সিকোয়েল যে তৈরি হচ্ছে, সেই খবর আগেই সামনে এসেছিল। নতুন যে টিজার প্রকাশ করা হয়েছে, তাতে দেখে বোঝা যাচ্ছে, মূল বিষয় একই থাকলেও, গল্পে কিছু পরিবর্তন আসতে চলেছে। ২০১৮-য় মুক্তি পাওয়া ছবিতে দেখা গিয়েছিল একটি গ্রামের সব বাড়িতে লেখা থাকত, 'ও স্ত্রী কাল আনা'। কিন্তু নয়া টিজারে দেখা যাচ্ছে, দেওয়ালে লেখা 'ও স্ত্রী রক্ষা কর না।' জানা যাচ্ছে, এই ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে আছেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও।

এছাড়াও প্রথমবারের মতোই এবারও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক ব্যানার্জীকে।

তবে এবার দর্শকদের (Stree 2 First Look) জন্য উপরি পাওনা হতে পারেন বরুণ ধাওয়ান। কোনও এক বিশেষ চরিত্রে তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে। তবে মূল গল্পের সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক থাকবে না।

২০১৮-র গল্পে শ্রদ্ধার চরিত্র ছিল রহস্যে ভরা। সেই চরিত্র যে কোথা থেকে উড়ে এসে পৌঁছে গিয়েছিল গ্রামে, তা বোঝাই দায় হয়ে উঠেছিল।

আর এক প্রচলিত গল্পের ( Stree 2 First Look) উপর ভিত্তি করে তৈরি হওয়া ওই ছবি জুড়ে ছিল নানা অদ্ভুুত কাণ্ড। গা ছমছমে বিষয়। স্ত্রী কে সেটা খুঁজে বের করতে করতেই গল্প এগোয়। গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া পুরুষেরা কোথায় যায়, তা নিয়েও তৈরি হয়েছিল রহস্য। এবার কোন নতুন রহস্য তৈরি হবে, সেই অপেক্ষায় রইলেন দর্শকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+