Stree 2 Box Office Collection: মুক্তির ২ দিনের মধ্যেই বক্স অফিসে রেকর্ড, ১০০ কোটি কালেকশন পেরিয়ে গেল স্ত্রী-২
অনেকদিন পর বক্স অফিসে খরা কাটল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী-২ বক্স অফিসে রেকর্ড কালেকশন করে ফেলেছে। মাত্র ২ দিনেই ১০০ কোটি কালেকশন করে ফেলেছে ছবিটি। দর্শকদের এতো পছন্দ হয়েছে ছবিটি যে প্রায় সব শো হাউসফুল।
শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে স্ত্রী-২। শনিবার দুপুরের মধ্যে সেটি ১০০ কোটি টাকার বেশি কালেক্ট করে ফেলেছে। বক্স অফিসে নতুন করে ইতিহাস তৈরি করল ছবিটি। প্রথম ছবিটিও বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে।

সেই সাফল্যের কথা মাথায় রেখেই ছবিটির সিক্যুয়েল তৈরি করা শুরু করা হয়েছিল। এবং প্রথম ছবির কলাকুশলীদের নিয়েই সিক্যুয়েলটি তৈরি করা হয়। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি এবং পঙ্কজ ত্রিপাঠী। প্রথম ছবিতেও দর্শকদের মন জায় করেছিলেন তাঁরাই। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ভাল ছিল
প্রথম দিনেই বক্স অফিসে ৬০ কোটি কালেক্ট করে ফেলেছিল ছবিটি। দিন শেষ হতে হতে সেটি ৭০ কোটি পার করে গিয়েছিল। দ্বিতীয় দিনের শুরুতেই ৩০ কোটি পার করে যায় ছবিটি। বেলা শেষ হতে হতে ১০০ কোটি টাকার বেশি বক্স অফিসে কালেক্ট করে ফেলেছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী।
স্ত্রী-২ র সঙ্গে বক্স অফিসে আরও দুটি বড় তারকার ছবি মুক্তি পেয়েছে। একটি অক্ষয় কুমার-তাপসী পান্নুর খেল খেল মে আরেকটি জন আব্রাহামের ভেদা। কিন্তু স্ত্রী-২ সব দর্শকদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সেকারণেই এই ছবির বক্স অফিস কালেকশন হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তি পয়েছিল। যাতে ছুটির পুরো লাভ বক্স অফিস কালেক্ট করতে পারে। বাস্তবে হয়েছেও তাই। সোমবারে আরও বাড়বে বক্স অফিস কালেকশন তাতে কোনও সন্দেহ নেই।
পরিচালক অমর কৌশিকের তৈরি স্ত্রী ২ ছবিটি ভৌতিক কমেডি হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছে। পুরনো ছবির রেশ টেনেই নতুন চমক তৈরি করা হয়ছে ছবিটিতে। ছবিতে চমক হিসেবে রয়েছেন বরুন ধবন। একটি গানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ঠিক যেমন ভাবে ভেডিয়া ছবিতে একটি গানে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। ওপেনিং ডে তেই প্রায় ৪ লক্ষ টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছিল। তার থেকেই আঁচ করা যাচ্ছিল যে বক্স অফিসে ভালই কালেকশন করবে ছবিটি। সেটাই হয়ছে বাস্তবে।












Click it and Unblock the Notifications