সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন বলিউড 'বম্বশেল' জারিন খান
জারিন খান জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে ভালো গল্প ও চিত্রনাট্যকেই তিনি সবসময় প্রাধান্য দেন।
সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিউডে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী জারিন খান। তারপরে বড় ব্রেক তিনি পাননি। তবে নিজের উষ্ণ আবেদনের দৌলতে বলিউডে পরিচয় করে নিয়েছেন জারিন। তিনি জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে ভালো গল্প ও চিত্রনাট্যকেই তিনি সবসময় প্রাধান্য দেন।

জারিনের নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করতেও কোনও অসুবিধা নেই। যদি গল্প ভালো হয় তাহলে সেটাতেই তিনি সর্বাধিক গুরুত্ব আরোপ করেন বলে জানিয়েছেন।
সলমনের সঙ্গে বীর সিনেমায় অভিনয় করার পরে রেডি সিনেমায় একটি গানের দৃশ্যে তিনি অভিনয় করেন। পরে হেট স্টোরি ৩ সিনেমায় শরমন জোশী ও করণ সিং গ্রোভারের বিপরীতে উত্তেজক দৃশ্যে দেখা গিয়েছে জারিনকে।
এরপরে আসতে চলেছে জারিনের পরবর্তী সিনেমা অকসর ২। সেই সিনেমা টেলি অভিনেতা গৌতম রোডে ও অভিনব শুক্লার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সেই সিনেমা প্রসঙ্গে বলতে গিয়েই ভালো গল্পই তাঁকে আকর্ষণ করে বলে দাবি করেছেন জারিন।
এই সিনেমাতেও অভিনবের সঙ্গে উষ্ণ দৃশ্যে দারিন অভিনয় করেছেন। তা নিয়ে অবশ্য রাখঢাক না করেই বলেছেন, এমনটা এখন অনেকেই করছেন। এই নিয়ে হল্লা করার বিশেষ কিছু নেই। কোনও সিনেমায় উত্তজেক দৃশ্য থাকলেই যে তার গল্প খারাপ এমনটা ভাবা উচিত নয় বলে জারিন দাবি করেছেন।












Click it and Unblock the Notifications